আপডেট :

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

ফিনল্যান্ডে নাচে গানে পালন হচ্ছে বর্ষবরণ

ফিনল্যান্ডে নাচে গানে পালন হচ্ছে বর্ষবরণ

হাজার মাইল দূরের দেশ ফিনল্যান্ডের হেলসেঙ্কির স্কুল মিলনায়তনটি রোববার একখণ্ড রমনা বটমূল বা চট্টগ্রামের ডিসি হিল চত্বরে রূপ নিয়েছিল।


বাঙালির হাজার বছরের ঐতিহ্য পয়লা বৈশাখের প্রাণের উৎসবে মেতেছিলেন শত শত বাঙালী। বৈশাখী মেলা, মঙ্গল শোভাযাত্রা আর নাচ-গান-আবৃত্তিতে তারা দেশের সংস্কৃতিকে তুলে ধরেছিলেন প্রবাসের বুকে। লোকসংস্কৃতির গানের সুরে ও নাচে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘ইতিকথা’।

‘উৎসবে বাঙালি’ আয়োজিত পয়লা বৈশাখের এই অনুষ্ঠানের পর্দা ওঠে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে। ‘এসো হে বৈশাখ’ গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর কখনো কবিতা কখনো গান এবং নাচে মিলনায়তন মেতে ওঠে। ছিল হারিয়ে যেতে থাকা বাংলার ঐতিহ্যবাহী বায়স্কোপ ও পুঁথিগান।

আউল-বাউল লালনের দেশে, গাড়ি চলে না চলে না, আমার বন্ধু চিকন কালিয়া, তোমারে দেখিবারে মন চাই, বাওকুমটা বাতাস, অমৃত মেঘের বারী, সর্বত মঙ্গল রাঁধে গানে মেতেছে দর্শকরা। 


কমলা নৃত্য করে নাচে অংশ বাঙালি কিশোরের সঙ্গে ফিনিশ কিশোরী কিংবা পিন্দারে পলাশের বন, কেউ পরিবেশন করেন বসন্ত বহিলো সখি নাচ। এছাড়াও বেহুরে লগন, রঙ্গিলা মন, উতম ফেগে মেঘে গানের সঙ্গে নাচে অংশ নেন শিল্পীরা । সবশেষে গ্রামের নওজোয়ান দলীয় গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়। অংশগ্রহণকারী শিল্পীদের নাচ ও গানের সঙ্গে কম নাচেনি মিলনায়তনে আগত দর্শকরা। 


সংবাদ২১ডটকম ও আইজেএনই এর সহযোগিতায় এ বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে মিলনায়তনের এক পাশে রকমারি খাবার ও পোশাকের দোকান বসেছিল। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত