আপডেট :

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

ইসরায়েলের উত্তরাঞ্চলের আরব আল–আরামাশি এলাকার একটি কমিউনিটি সেন্টারে হিজবুল্লাহর ছোড়া ড্রোন হামলায় আহত ১৮ জন

ইসরায়েলের উত্তরাঞ্চলের আরব আল–আরামাশি এলাকার একটি কমিউনিটি সেন্টারে হিজবুল্লাহর ছোড়া ড্রোন হামলায় আহত ১৮ জন

লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন ইসরায়েলের একটি কমিউনিটি সেন্টারে আঘাত হেনেছে। এতে ১৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। আজ বুধবার ইসরায়েলের উত্তর সীমান্তের আরব আল–আরামশি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় চিকিৎসক ও সেনাবাহিনীর কাছ থেকে হামলার বিষয়ে জানা গেছে।

স্থানীয় গালিলি মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে যে হামলায় আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। আরও দুজন গুরুতর আহত হয়েছেন।


 হামলাটির দায় স্বীকার করে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহার করে, এমন একটি ভবন লক্ষ্য করে তারা এ হামলা চালিয়েছে। হামলায় ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে। এক দিন আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় দুই কমান্ডারসহ তিন সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে।


ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সীমান্তের বসতিতে বেশ কয়েকটি আঘাত এসেছে। তবে হামলায় আহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কোনো তথ্য দেয়নি। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে যে আক্রান্ত কমিউনিটি সেন্টারের কাছে একটি গাড়িতেও হামলা হয়েছে।


এ হামলা শুরু হওয়ার সতর্কতামূলক সাইরেন বাজেনি। কেন হামলার আগে অ্যালার্ম সক্রিয় করা হয়নি, তা তদন্ত করছে আইডিএফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরকভর্তি ড্রোন কমিউনিটি সেন্টারের ওপর পড়ে বিস্ফোরিত হয়েছে।

ইসরায়েল ফিলিস্তিনের গাজায় হামলা চালানোর পর থেকে গত ছয় মাস ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। লেবানন সীমান্ত থেকে থেকে কখনো তারা রকেট, কখনো ড্রোন আবার ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হয় বলে জানিয়ে আসছে হিজবুল্লাহ।

এর আগে গত বুধবারই ইসরায়েলের বিরানিট সেনা ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, ওই হামলায় কেউ হতাহত হননি। সেনারা হিজবুল্লাহ রকেট উৎক্ষেপণের স্থাপনায় কামানের গোলা নিক্ষেপ করেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত