আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারতের ১৮তম লোকসভার নির্বাচন

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারতের ১৮তম লোকসভার নির্বাচন

শুক্রবার (১৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ভারতের ১৮তম লোকসভার নির্বাচনের ভোট গ্রহণ। লোকসভার ৫৪৩টি আসনে এ ভোট নেওয়া হবে। এবার নির্বাচন হচ্ছে সাত দফায়। দেশের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কাল নির্বাচন হচ্ছে ১৭টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে। একই সঙ্গে কাল আরও নির্বাচন হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যের বিধানসভার ৬০টি এবং সিকিমের ৩২টি আসনে।


পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতের প্রায় সব কটি রাজ্যে এই পর্যায়ে ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গে প্রতিটি পর্যায়েই ভোট হবে। প্রথম পর্যায়ে আগামীকাল রাজ্যের উত্তর অঞ্চলের তিন আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নির্বাচন হবে। সব আসনের ফল সারা ভারতের সঙ্গে ঘোষণা করা হবে আগামী ৪ জুন।


দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ৩৯ আসনের সব কটিতে ভোট হয়ে যাচ্ছে প্রথম দফায়। এরপর রয়েছে বিজেপিশাসিত রাজস্থান, সেখানে ২৫ আসনের অর্ধেক অর্থাৎ ১২টি আসনে এদিন নির্বাচন হবে।

উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ভোট হবে ৮টিতে এবং পূর্ব ভারতে প্রায় প্রতিটি রাজ্যেই। পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ। এ ছাড়া উত্তর-পূর্ব ভারতের সংঘাতবিধ্বস্ত মণিপুরের দুটি আসনেই ভোট হবে আগামীকাল।


দেড় বছর ধরে মণিপুরে সংঘর্ষ চলার পরও ওই রাজ্যে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সেখানে ভোটের প্রচারেও যাননি। ওই রাজ্যের একাধিক গোষ্ঠী ও সংগঠন ভোট বর্জনের ডাক দিয়েছে। আসামের পাঁচ আসন ডিব্রুগড়, জোড়হাট, কাজিরাঙ্গা, লখিমপুর ও সনিৎপুরে ভোট হবে আগামীকাল। ভারতের অন্যান্য প্রান্তের তুলনায় আসামে বিজেপি বেশ শক্ত অবস্থানে রয়েছে।

এ ছাড়া পূর্ব ভারতের বিহারের চারটি আসন, ছত্তিশগড়ের মাওবাদী–অধ্যুষিত অঞ্চলের বস্তার আসন, সংলগ্ন মহারাষ্ট্রের আরও অন্তত দুটি মাওবাদী–অধ্যুষিত অঞ্চল চন্দ্রপুর ও গড়চিরোলি ছাড়া মহারাষ্ট্রেরই ভান্ডারা, রামটেক ও নাগপুরে ভোট হবে আগামীকাল।

পশ্চিমবঙ্গে ভোট হতে চলা তিন আসনেই ২০১৯ সালে জয় পেয়েছিল বিজেপি। এবারও কোচবিহার থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার বিপরীতে রয়েছেন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের জগদীশচন্দ্র বসুনিয়া।

আলিপুরদুয়ার আসনে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা। তাকে প্রার্থী করা নিয়ে বিজেপির ভেতরে তীব্র মতবিরোধ ছিল এবং প্রকাশ্যে এর বিরোধিতা করেছিলেন আগের নির্বাচনের জয়ী প্রার্থী জন বারলা। কিন্তু শেষ পর্যন্ত একটা মিটমাট করে নির্বাচনে লড়ছেন মনোজ।

জলপাইগুড়িতে বিজেপি আগেরবার জয়ী জয়ন্ত রায়কেই প্রার্থী করেছে। তবে এখানে তৃণমূল কংগ্রেস নেতা নির্মলচন্দ্র রায় বেশি শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে। এখানে সিপিআইএমের প্রার্থী হয়েছেন দেবরাজ বর্মন। তিনি তৃণমূলবিরোধী ভোট পেলে, তাতে বিজেপিরই অসুবিধা হওয়ার কথা। জম্মু-কাশ্মীরে পাঁচ আসনে ভোট হচ্ছে পাঁচটি পর্যায়ে, যার মধ্যে উধমপুরে ভোট হবে আগামীকাল।

২০১৯ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে গোটা দেশের ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৩০৩টি, কংগ্রেস ৫২টি, সমাজবাদী পার্টি ৫টি, বহুজন সমাজ পার্টি ১০, তৃণমূল ২২, ডিএমকে ২৩, ওয়াইএসআর কংগ্রেস ২২ এবং টিডিপি ২টি আসনে জিতেছিল।

গত নির্বাচনে গোটা দেশে নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিজেপির ৪০ জন, তৃণমূলের ৯ জন, কংগ্রেসের ৬ জন, ওডিশার বিজেডির ৫ জন মিলিয়ে সর্বমোট ৭৮ জন। আর এ বছর ভারতে প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন (১৮-১৯ বছর) ১ কোটি ৮০ লাখ ভোটার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত