আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইরানের ইস্পাহান শহরের জারদানজান এলাকায় একটি পারমাণবিক স্থাপনায় নিরাপত্তায় নিয়োজিত সামরিক বাহিনীর সদস্যরা

ইরানের ইস্পাহান শহরের জারদানজান এলাকায় একটি পারমাণবিক স্থাপনায় নিরাপত্তায় নিয়োজিত সামরিক বাহিনীর সদস্যরা

ইরানের ইস্পাহান শহরে বিস্ফোরণের ঘটনাকে বিভিন্ন সূত্র ইসরায়েলি হামলা বলে উল্লেখ করলেও ইরান সেই বক্তব্য নাকচ করে দিয়েছে। এটি বাইরের দেশের হামলা নয় বলে ইতিমধ্যে ইরানের গণমাধ্যম খবর প্রকাশ করেছে। এ অবস্থায় তেহরান ওই বিস্ফোরণের ঘটনার পাল্টা জবাব দেবে না বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানের এমন অবস্থানের পর আঞ্চলিক যুদ্ধের শঙ্কা অনেকটা কেটে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সীমিত আকারে হামলা এবং ইরানের নিরুত্তাপ জবাব—সব মিলিয়ে মনে হচ্ছে, কূটনৈতিক উদ্যোগ সফল হয়েছে। গত শনিবার ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তেজনা প্রশমনে কাজ করছিলেন কূটনীতিকেরা।

ইরানের গণমাধ্যম ও কর্মকর্তারা ওই ঘটনাকে ছোট আকারের বিস্ফোরণ বলে বর্ণনা করছেন। তাঁরা বলছেন, ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের পর ইস্পাহান নগরে তিনটি ড্রোন আঘাত হানে। তাঁরা ওই ঘটনাকে ইসরায়েলের বদলে বরং ‘অনুপ্রবেশকারীদের’ হামলা বলে উল্লেখ করেছেন। এর মাধ্যমে ইরানের পক্ষ থেকে পাল্টা জবাব না দেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

 

কর্মকর্তারা বলেন, ‘এ ঘটনায় বিদেশি সূত্রের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত নয়। আমরা বিদেশি হামলার বিষয়ে কোনো তথ্য পাইনি। হামলার চেয়ে অনুপ্রবেশের বিষয়টি বেশি আলোচনায় আসছে।’

ইসরায়েল এ ঘটনা সম্পর্কে এখনো কিছু বলেনি। তবে তারা আগে থেকেই বলে আসছে, তারা ইরানের গত শনিবারের হামলার জবাব দেওয়ার পরিকল্পনা করছে।

১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরায়েল হামলা চালানোর পর দীর্ঘদিনের দুই শত্রু রাষ্ট্র মুখোমুখি অবস্থানে চলে আসে। ওই হামলায় ইরানের এক শীর্ষ সেনা কর্মকর্তাসহ অন্তত সাতজন নিহত হয়েছিলেন।


ওই ঘটনার পর ইরান ইসরায়েলে সরাসরি নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতিও হয়েছে সামান্য। ইসরায়েল ও তার মিত্ররা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছিল।

যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের অন্যান্য মিত্র তখন থেকে পাল্টা হামলা না চালানোর পক্ষে অবস্থান নেয়। চলতি সপ্তাহে যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জেরুজালেম সফর করেন। পশ্চিমা বিশ্ব ওই হামলার পরিপ্রেক্ষিতে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা জোরদারের ঘোষণা দেয়।

ইসরায়েল সরকারের মধ্যে থাকা কট্টরপন্থী অংশ ইরানকে কঠোর জবাব দেওয়ার চাপ দিচ্ছিল। কট্টরপন্থী ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির আজ শুক্রবার এক্স হ্যান্ডলে শুধু লিখেছেন, ‘দুর্বল’।

বিশ্বের বিভিন্ন দেশের নেতারা দুই পক্ষকে নতুন করে উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন।

ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেন বলেন, এ অঞ্চলে স্থিতিশীলতা খুবই জরুরি। দুই পক্ষকে আর কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা উচিত। একইভাবে বেইজিং ও আরব দেশগুলো দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত