আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক মাস্টার নর্ম করেছে ১৪ বছর বয়সী ফিদে মাস্টার মনন রেজা (নীড়)

আন্তর্জাতিক মাস্টার নর্ম করেছে ১৪ বছর বয়সী ফিদে মাস্টার মনন রেজা (নীড়)

কদিন আগেই নিজের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম করেছেন ফাহাদ রহমান। দাবার জন্য এবার এসেছে আরেকটি সুখবর—আন্তর্জাতিক মাস্টার নর্ম করেছে ১৪ বছর বয়সী ফিদে মাস্টার মনন রেজা (নীড়)।

থাইল্যান্ডে ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেন টুর্নামেন্টে এক রাউন্ড বাকি থাকতেই নর্ম পূরণ হয়েছে তার। আজ অষ্টম রাউন্ডে ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার ড্যানিয়েল কুইজনকে হারিয়ে ৮ ম্যাচে মননের পয়েন্ট হয়েছে সাড়ে ৬। টুর্নামেন্টে একটি করে ড্র ও হার। বাকি ৬ ম্যাচে জয় কিশোর এই দাবাড়ুর। আগামীকাল শেষ রাউন্ডে প্রতিদ্বন্দ্বী যদি উচ্চ রেটিংয়ের কেউ হন এবং তাঁকে যদি হারাতে পারে মনন রেজা, তাহলে গ্র্যান্ডমাস্টার নর্মও হতে পারে।

তবে শেষ রাউন্ডে হারলেও আইএম নর্ম নিশ্চিত বলে থাইল্যান্ড থেকে প্রথম আলোকে জানিয়েছেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। তিনি নিজেও এই টুর্নামেন্টে খেলছেন। বাংলাদেশ থেকে টুর্নামেন্টে আরও খেলছেন ফিদে মাস্টার নাঈম হক, তৈয়বুর রহমান সুমন ও তাসরিক শায়ান। ১৩ এপ্রিল টুর্নামেন্টটা শুরু হয় ব্যাংকক থেকে সাড়ে তিন ঘণ্টার দূরত্বের শহর হুয়া হিনে।

 

 মনন রেজা ফিদে মাস্টার হয়েছে গত বছর। এটি তার প্রথম আইএম নর্ম। আইএম হতে হলে তিনটি নর্মের পাশাপাশি ২৪০০ রেটিং লাগে। মনন ২২৮৫ রেটিং নিয়ে থাইল্যান্ডে খেলতে যায় মনন। সেখানে দুটি টুর্নামেন্টে তার রেটিং বেড়েছে ১৫৪। ফলে তার রেটিং ২৪০০ পার হয়ে হয়ে গেছে। এখন তার আর দুটি নর্ম দরকার।

সেটি সহসাই অর্জনের আশা মননের। থাইল্যান্ড থেকে প্রথম আলেকে সে বলেছে, ‘এই টুর্নামেন্টে আমার আসারই কথা ছিল না। শেষ দিনে ভিসা হয়েছে। তাই আসতে পেরেছি। তবে টুর্নামেন্টটার কথা জানতাম না। শাকিল স্যার (দাবাড়ু আবু সুফিয়ান) বিস্তারিত বলার পর আসি। এখানে আমি দুজন গ্র্যান্ডমাস্টারকে হারাই। একজন ভারতের, আরেকজন কাজাখস্তানের। দুজন আইএমকে হারাই। আরেকজন আইএমের সঙ্গে ড্র করেছি। আরেকজন আইএমের কাছে হেরেছি। দুজন সাধারণ রেটেড প্লেয়ার। আজ আমার প্রথম আইএম নর্ম হয়েছে। আমি খুব খুশি।’

মনন রেজা নারায়ণঞ্জের ফিলোসোফিয়া স্কুলে নবম শ্রেণিতে পড়ছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত