আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

মেটার রে-ব্যান স্মার্ট রোদচশমা,করা যাবে ভিডিও কল

মেটার রে-ব্যান স্মার্ট রোদচশমা,করা যাবে ভিডিও কল

অ্যাপল মিউজিক, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য রে-ব্যান স্মার্ট রোদচশমায় নতুন হালনাগাদ এনেছে মেটা। নতুন এই হালনাগাদের ফলে মেটার রে-ব্যান স্মার্ট রোদচশমা ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার থেকে ভিডিও কল করা যাবে। এ ছাড়া অ্যাপল মিউজিকে গান শোনা যাবে আরও সহজে।


পূর্বে রে–ব্যান স্মার্ট রোদচশমা ব্যবহার করে ছবি তুলে বা ভিডিও করে তা অন্যদের পাঠানো যেত। তবে সরাসরি ভিডিও কল করার সুযোগ ছিল না। এবার এতে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ব্যবহার করে সরাসরি অন্যদের ভিডিও কল করার সুবিধা যুক্ত হলো। কোনো কল করার সময় রোদচশমায় দুইবার (ডবল) ট্যাপ করে ভিডিও কল শুরু করা যাবে। এমনকি মেটা ভিউ অ্যাপে হোয়াটসঅ্যাপ না থাকলেও এ সুবিধা ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ভিডিও কল করার সুবিধা ছাড়া রে–ব্যানে মেটার ভয়েস অ্যাসিসট্যান্ট ব্যবহার করে নির্দিষ্ট গান, প্লে লিস্ট, অ্যালবাম, শিল্পীর গান বা যেকোনো ধারার গান চালু করা যাবে।

এসব সুবিধা ব্যবহারের জন্য মেটার রে–ব্যান স্মার্ট রোদচশমা হালনাগাদ করে নিতে হবে। এরপর ফোনের সঙ্গে যুক্ত করে মেটা ভিউ অ্যাপে প্রবেশ করে সেটিংসে গিয়ে হালনাগাদ করা যাবে। 

মেটা ও রে–ব্যান স্টোরিজ প্রথম ২০২১ সালের সেপ্টেম্বর মাসে স্মার্ট রোদচশমা বাজারে আনে। তখন যন্ত্রটির দাম ধরা হয় ২৯৯ মার্কিন ডলার। প্রথম স্মার্ট রোদচশমা দিয়ে ব্যবহারকারী ছবি তুলতে, গান শুনতে এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বার্তা আদান–প্রদান করতে পারেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত