আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

তুরস্কে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩৪

তুরস্কে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩৪

তুরস্কের রাজধানী আঙ্কারায় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১২৫ জন।

রাজধানীর সবচে’ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ও পরিবহন কেন্দ্র এই হামলাস্থলের নিকটেই রয়েছে।

তুরস্কের কিজিয়ালি ডিসট্রিক্ট-এর গুভেন পার্কে আকস্মিক গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের এই ঘটনার পাশাপাশি এতে ভস্মীভূত হয়েছে প্রায় বেশকিছু গাড়ি। এর মধ্যে বাস-ও রয়েছে।

এই হামলার পর তুরস্কের রাষ্ট্রপতি রিচেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে তিনি অবিশ্রান্তভাবে লড়াই করে যাচ্ছেন।

এরদোগান মনে করছেন যে, জঙ্গিরা সাধারণ বেসামরিক নাগরিকদেরকে টার্গেট করে হত্যা করছে কারণ জঙ্গিরা তুরস্কের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুদ্ধে পেরে উঠছে না।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মুয়েজ্জিনোংলু সন্দেহ করে বলেছেন, নিহতদের মধ্যে অন্তত দুইজন দুষ্কৃতিকারী দলের সদস্য।

এই বোমা বিস্ফোরণের শব্দ আঙ্কারা শহরের প্রায় সবখান থেকেই শুনতে পাওয়া গেছে বলেও তিনি ধারণা করছেন।

এই ঘটনার সাথে জড়িত ও দায়ী ব্যক্তিদের নামের তালিকা তদন্ত শেষে সোমবারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এফকান এলা।

অবশ্য এই ঘটনার জন্য কুর্দিশ জঙ্গিদেরকে দায়ী করেছে সরকার।

কেননা গতমাসে আঙ্কারায় যে বোমা বিস্ফোরণ হয়েছিল তার সাথে এই হামলার ধরণে সাযুজ্য বা ঘটনার প্যাটার্নে অনেক মিল রয়েছে বলে মনে করছেন তারা।

সাম্প্রতিক সময়ের মধ্যে রাজধানী আঙ্কারায় তৃতীয়বারের মতো এমন হামলার ঘটনা ঘটল।- সংবাদমাধ্যম

শেয়ার করুন

পাঠকের মতামত