আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ব্রাসেলসে ভয়াবহ বোমা বিস্ফুরণ: নিহত ৩৪

ব্রাসেলসে ভয়াবহ বোমা বিস্ফুরণ: নিহত ৩৪

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সিরিজ বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত এবং বহু লোক আহত হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১টায়)  প্রথম দুটি বিস্ফোরণ ঘটে ব্রাসেলসের যাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দরে । আমেরিকান এয়ারলাইন্সের চেক-ইন ডেস্কের দিক থেকেই বিস্ফোরণ দু’টির শকওয়েভ ছুটে আসে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এর এক ঘণ্টা পর ফের বিস্ফোরণ ঘটে মালবিক মেট্রো স্টেশনে, যেখানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়গুলো অবস্থিত।

দা গার্ডিয়ান পত্রিকা জানায়, বিমানবন্দরের জোড়া বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত এবং ৮১ জন আহত হয়েছেন।

এর ৭৯ মিনিট পর মেট্রো স্টেশনে হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের পর ওই বিমানবন্দর এবং মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়।

এদিকে এই বিস্ফোরণের ঘটনায় ইসলামিক স্টেট দায় স্বীকার করেছে।

আইএস সংশ্লিষ্ট আমাক এজেন্সিতে ইস্যু করা এক বিবৃতির বরাত দিয়ে গার্ডিয়ান এ দায় স্বীকারের সংবাদ প্রকাশ করেন।


গত ১৮ মার্চ প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালেহ আব্দেসালামকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে বেলজিয়াম পুলিশ। এরই চারদিনের মাথায় এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোয় দেখা যায়, বিস্ফোরণের ফলে টার্মিনালের জানলার কাচগুলো টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে। এছাড়া কুণ্ডলী পাকিয়ে ধোয়া উঠছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। টার্মিনাল ভবনের নড়াচড়া অনুভব করা যাচ্ছিল। বিমানবন্দরে উপস্থিত লোকজন প্রাণভয়ে ছুটোছুটি শুরু করেছিলেন।

বিস্ফোরণের পর প্রায় ১৯-২৯ স্ট্রেচারে করে লোকদের সরিয়ে নিতে দেখা গেছে। আহতদের সরিয়ে নিতে বিমানবন্দরের ট্রলিও ব্যবহার করতে দেখা যায়।

একে আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। বেলজিয়াম কর্তৃপক্ষ জনগণকে ঘরের বাইরে বের না হতে নির্দেশ দিয়েছে। দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে ব্রাসেলসে একাধিক বিস্ফোরণের পর ইউরোপজুড়ে অন্যান্য দেশগুলোও তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।


শেয়ার করুন

পাঠকের মতামত