আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

মার্কিন ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে মামলা করছে বাংলাদেশ ব্যাংক

মার্কিন ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে মামলা করছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের একাউন্ট থেকে ৮০০ কোটি টাকা লোপাটের ঘটনায় ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের বিরুদ্ধে মামলার করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক।


গত বুধবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এজন্য যুক্তরাষ্ট্রে একজন আইনজীবী নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এখনো মামলা হয়নি।


রয়টার্স বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদন দেখতে পেয়েছে যেখানে বলা হয়েছে, ‘আইনি প্রক্রিয়ার মাধ্যমে (ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের) বিরুদ্ধে হারানো অর্থ ফেরত পেতে আইনসম্মত দাবি পেশের ক্ষেত্র তৈরি করছে’ কেন্দ্রীয় ব্যাংক।


তবে এর আগে এক বিবৃতিতে ফেডারেল রিজার্ভ বলেছে, তাদের সিস্টেমের কোনো লঙ্ঘন হয়নি এবং উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশেই মানসম্মত প্রক্রিয়া অনুসরণ করেই ফেব্রয়ারির শুরুতে ওই অর্থ স্থানান্তর করা হয়।


এদিকে গতকাল বার্তা সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের ‘বড় ধরনের বিচ্যুতি’ ছিল বলে কেন্দ্রীয় ব্যাংকের গোপন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।


ব্লুমবাগের এক প্রতিবেদনে বলা হয়, ১৩ মার্চের  গোপন ওই প্রতিবেদন তারা দেখতে পেয়েছেন যাতে চুরি যাওয়া অর্থ উদ্ধারে আইনি পদক্ষেপসহ নানা বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।


তবে এই প্রতিবেদন তৈরিতে বাংলাদেশ ব্যাংকের বাইরে কারো মতামত নেয়া হয়নি।


প্রতিবেদনে দেখা যায়, চুরির ঘটনা জানাজানি হওয়ার পর নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ এবং বাংলাদেশ ব্যাংক কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়।


এ ঘটনার পর ফেডারেল রিজার্ভ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ৩০টি লেনদেন বন্ধ করে দেয়।


বাংলাদেশ ব্যাংকের গোপন ওই প্রতিবেদনে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে ক্ষতিপূরণ আদায়ে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে বলে জানায় ব্লুমবার্গ।


এ গোপন রিপোর্টের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের মুখপাত্র। তিনি জানান,  বিষয়ে গত ৮ মার্চ তাদের বিবৃতিই এখন পর্যন্ত শেষ কথা।


ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশেই অর্থ স্থানান্তর করা হয়েছে।


এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, অভ্যন্তরীণ কোনো ডকুমেন্ট নিয়ে মন্তব্য করবেন না তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত