আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

যুক্তরাষ্ট্রে ব্যাপক তুষার ঝড়, নিহত ৭

যুক্তরাষ্ট্রে ব্যাপক তুষার ঝড়, নিহত ৭

ব্যাপক তুষার-ঝড়ে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে এ পর্যন্ত মারা গেছে ৭জন। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলে ‘গ্রেট লেকস’ এলাকার উপর দিয়ে বয়ে গেছে এই তীব্র ঝড়।এর ফলে প্রায় ৫ ফুট উঁচু হয়ে বরফের স্তর জমেছে নিউ ইয়র্ক রাজ্যের বাফেলো শহরে। দেশটির মোট ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই রেকর্ড করা হয়েছে ভয়ানক মাত্রার শীতল তাপমাত্রা।পাঁচ ফুট উঁচু হয়ে জমাট হওয়া বরফের স্তরের নিচে ঢাকা পড়েছে বাফেলো এলাকা। কিন্তু এখানেই শেষ নয়।আরো বরফ পরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি দেশটির কোথাও কোথাও সর্বোচ্চ ৬ ফুট ৪ ইঞ্চি পরিমাণ বরফ পড়ার আগাম সতর্কতাও দেয়া হয়েছে।যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কখনই একদিনে ৬ ফুট ৪ ইঞ্চি পরিমাণ বরফ জমে নি। তুষার ঝড়ের কারণে নিজেদের বাড়ি-ঘরে এবং গাড়ির ভেতরে আটকা পড়েছেন অনেক বাসিন্দা। বুধবারে নিউ ইয়র্কের রাস্তায় অন্তত একশ’র-ও বেশি গাড়ি আটকা পড়েছে বলে জানানো হয়েছে। রাস্তায় বরফ জমে চলাচলের অযোগ্য হয়ে যাওয়ার কারণে পথে প্রচুর দুর্ঘটনা ঘটছে বলেও খবর পাওয়া গেছে।নিউ ইয়র্কের রাস্তাঘাট পরিষ্কার করতে এবং আটকা পড়া গাড়িগুলোকে সরিয়ে নেয়ার কাজে ন্যাশনাল গার্ডের শতাধিক সদস্যকে মোতায়েন করেছে নিউ ইয়র্কের গভর্নর।নিউ ইয়র্ক স্টেট-এর বিভিন্ন এলাকায় বুধবারে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় ট্রেন যোগাযোগ।বৈরি আবহাওয়ার কারণে অ্যামেরিকার বিভিন্ন এলাকায় বহু বিদ্যালয়ও বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বিবিসি।

শেয়ার করুন

পাঠকের মতামত