আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

আরেক গুপ্তহত্যায় বেলজিয়ামে তোলপাড়

আরেক গুপ্তহত্যায় বেলজিয়ামে তোলপাড়

বেলজিয়াম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একজন নিরাপত্তা কর্মকর্তা রহস্যজনকভাবে খুন হয়েছেন। তার নিরাপত্তা পাসটি চুরি হয়ে গেছে।শনিবার স্থানীয় দৈনিক দার্নিয়ার হিউর এ খবর ফাঁস করেছে।তবে কর্মকর্তারা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এ ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ছে যে ব্রাসেলসের হামলাকারীরা তেজস্ক্রিয় বোমা বানাতে চেয়েছিল। এ ঘটনার পর বেলজিয়ামের পরমাণু কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানা গেছে, দিদিয়ার প্রসপারো নামের ওই নিরাপত্তা কর্মকর্তা বৃহস্পতিবার তার কুকুর নিয়ে যখন চার্লেরোই শহরে ঘুরতে বেড়িয়েছিলেন তখন তাকে খুন করা হয়। তবে খবরটি প্রকাশিত হয় শনিবার। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে তার নিরাপত্তা পাস বাতিল করা হয়েছে।

ধারণা করা হচ্ছে তাকে খুন করে তার নিরাপত্তা পাসটি নিয়ে পরমাণু স্থাপনায় ঢোকাই ছিল খুনীর মতলব।


ব্রাসেলস ও প্যারিসে হামলাকারীরা পরমাণু কেন্দ্রে অনুপ্রবেশে চেষ্টা করছে বলে আগেই সতর্ক করেছিল গোয়েন্দা কর্মকর্তারা।


এরপর বেলজিয়ামের পরমাণু কেন্দ্রের এগারজন কর্মীর নিরাপত্তা পাস বাতিল করা হয়েছিল।

বলা হচ্ছে, ব্রাসেলসে সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী ইব্রাহীম এবং খালিদ আল-বাকরাওই নামের দুই ভাই পরমাণু উপাদান দিয়ে তৈরি তেজস্ক্রিয় বোমা ফাটিয়ে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করতে চেয়েছিল।

গত বছর বেলজিয়ামের একজন ঊর্ধ্বতন পরমাণু কর্মকর্তার ভিডিও গোপনে ধারণ করা হয়। দৃশ্যত তাকে অপহরণ করে তেজস্ক্রিয় উপকরণ হস্তগত করাই ছিল উদ্দেশ্য।

এ ঘটনা জানাজানি হলে গত ৪ মার্চ থেকে বেলজিয়ামের ৫টি পরমাণু কেন্দ্রের নিরাপত্তায় ১৪০ জন সেনা মোতায়েন করা হয়।

মঙ্গলবার ব্রাসেলসে হামলার পরপরই বেলজিয়ামের দুটি পরমাণু কেন্দ্র খালি করে দেয়া হয়।

এ হামলার পর ফ্রান্সের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছ

শেয়ার করুন

পাঠকের মতামত