আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

আজানের ধ্বনি শুনে বক্তৃতা বন্ধ রাখলেন মোদি

আজানের ধ্বনি শুনে বক্তৃতা বন্ধ রাখলেন মোদি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি- বিজেপির পক্ষে প্রচারণায় এসে আজানের শব্দ শুনে বক্তৃতা বন্ধ রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি যখন তৃণমূল ও বামফ্রন্টের সমালোচনা করছিলেন ঠিক তখন আজান শুরু হলে কিচ্ছুক্ষণের জন্য বক্তৃতা বন্ধ রাখেন তিনি।

 এনডিটিভি জানায়, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের বিএনআর ময়দানে এ ঘটনা ঘটে। আজান চলাকালে জনসভায় উপস্থিত লোকজন তাকে বক্তৃতা চালিয়ে যাওয়ার আহ্বান জানালেও হাত উঠিয়ে তাদের শান্ত থাকতে বলেন মোদি।

 এসময় তিনি বলেন, ‘ক্ষমা করবেন। আমার কারণে কারো প্রার্থনায় কোনো সমস্যা হওয়া উচিত নয়, তাই আমি কয়েক মিনিট বিরতি নিচ্ছি।’

বিজেপিবিরোধী অনেক নেতারই দাবি, রাজ্যে মুসলমান সংখ্যালঘুদের ভোটে ভাগ বসাতেই মোদির এই নীরবতা।

ভারতের অন্যান্য সব রাজ্যের চেয়ে পশ্চিমবঙ্গে মুসলমানের সংখ্যা বেশি। এ রাজ্যের মোট জনসংখ্যার ২৫-৩০ ভাগ মুসলিম বলে জানা যায়।

এর আগে ২০১৪ সালের নভেম্বরে কলকাতায় এক সমাবেশে আজানের ধ্বনি শুনে বক্তৃতা বন্ধ রেখেছিলেন বিজেপির সভাপতি অমিত শাহ।

মুসলিম বিদ্বেষের দায়ে অভিযুক্ত বিজেপিকে দেশটির সংখ্যালঘু সম্প্রদায় সাধারণত এড়িয়ে চলে বলে ধারণা করা হয়। তবে গত জাতীয় নির্বাচনে চিরাচরিত হিন্দুত্ববাদকে বাদ দিয়ে উন্নয়নের স্লোগান ধরে বিজেপি।


শেয়ার করুন

পাঠকের মতামত