আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

উত্তর কোরিয়া ফের আবর্জনাবোঝাই বেলুন পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ায়

উত্তর কোরিয়া ফের আবর্জনাবোঝাই বেলুন পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ায়


উত্তর কোরিয়া ফের আবর্জনাবোঝাই বেলুন পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ায়। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া এক রাতেই  আবর্জনাবোঝাই আরও প্রায় ৬০০ গ্যাস বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে।   


দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গতকাল শনিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে আবর্জনাবহনকারী বেলুনগুলো নেমে আসে। এসব বেলুনে সিগারেটের ফেলে দেওয়া টুকরো, কাপড়, বাতিল কাগজ এবং প্লাস্টিকের আবর্জনা ছিল বলে রয়টার্সের পক্ষ থেকে বলা হয়েছে।  


বিবৃতিতে বলা হয়, বেলনগুলো কোথা থেকে উড়ে আসছে, সামরিক বাহিনী তা শুরু থেকে পর্যবেক্ষণ করছে এবং আকাশে নজরদারি চালিয়ে বেলুনগুলো খুঁজে বের করেছে।  বেলুনগুলোর নিচে ঝুলছিল আবর্জনার ব্যাগ।

এর আগেও গত বুধবার উত্তর কোরিয়া কয়েকশ বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠায়। সেইসব বেলুনের মধ্যে পয়োঃবর্জ্যের মত আবর্জনাও ছিল। সেইসময় উত্তর কোরিয়া উপহাস করে বলেছিল, সেসব তাদের 'আন্তরিকতার উপহার'।

উত্তর কোরিয়ার এমন কার্যকলাপে বেশ চটেছে দক্ষিণ কোরিয়া। দেশটি এক বিবৃতিতে উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ডকে ‘বিপজ্জনক' হিসেবে বর্ণনা করেছে। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত