আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনা পুরোদমে চলছে

ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনা পুরোদমে চলছে

ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনা পুরোদমে চলছে। এই বছর নির্বাচনে বলিউড অভিনেত্রী কঙ্গনা কঙ্গনা রনৌত হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। অভিনেত্রী হিসেবে বলিউডকে যেমন মাতিয়েছেন, তেমনই কি রাজনীতিতেও নেত্রী হিসেবেও পাকাপাকি জায়গা তৈরি করতে পারবেন কঙ্গনা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম ৩০ মিনিট পোস্টাল ব্যালট গণনা থেকেই হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে এগিয়ে ছিল কঙ্গনা। 

জানা যায়, এখনও পর্যন্ত প্রথম স্থান ধরে রেখেছেন এ অভিনেত্রী। অন্যদিকে কংগ্রেসের বিক্রমাদিত্য সিং অনেকটাই পিছিয়ে রয়েছেন। 

বিজেপির টিকিটে প্রথমবার ভোটে লড়ে সংসদ হওয়ার পথে তিনি। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত গণনা অনুসারে, মান্ডি থেকে কঙ্গনা ৩০২৫৪ ভোটে এগিয়ে রয়েছেন। 

এদিকে ভারতীয় গণমাধ্যমকে জানান, নির্বাচনে জিতলে তিনি অভিনয় ছেড়ে দেবেন। সমস্ত সময়টাই রাজনীতির জন্য ব্যয় করবেন। কংগ্রেস শাসিত হিমাচলেরই মেয়ে কঙ্গনা রানাউত। 

নির্বাচনী প্রচারণা চালানোর সময় নরেন্দ্র মোদীর প্রশংসায়  কারার জন্য বার বার বিরোধীদের কটাক্ষের মুখেও পড়তে হয় তাকে। প্রচারে বেফাঁস মন্তব্যের জেরে কঙ্গনাকে এখনও রাজনীতিতে ‘নবিশ’ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

গত ২০১৪ ও ২০১৯ লোকসভা নির্বাচনে মান্ডিতে পদ্ম ছাপ ফেলেছিল। বিজেপির রাম স্বরূপ শর্মা দু বছরই মান্ডি আসন থেকে নির্বাচনে জিতে সংসদে গিয়েছিলেন। তবে তার মৃত্যুর পর ২০২১ সালে উপ-নির্বাচন হলে ক্ষমতাচ্যুত হয় গেরুয়া শিবির। বিক্রমাদিত্য-র মা প্রতিভা সিং উপ-নির্বাচনে জিতেছিলেন।

২০০৬ সালে গ্যাংস্টার সিনেমার মাধ্যমে কঙ্গনা ডেবিউ করেন বলিউডে। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত