আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

নৌকাডুবিতে নিহত ৪৯, নিখোঁজ ১৪০

নৌকাডুবিতে নিহত ৪৯, নিখোঁজ ১৪০

ইয়েমেন উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকা ডুবে কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৪০ জন। হর্ন অফ আফ্রিকা থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল নৌকাটি। মঙ্গলবার (১১ জুন) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা।


আইওএম এক বিবৃতিতে জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে ২৬০ জন যাত্রী ছিলেন। সেখান থেকে ৭১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্য থেকে আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া নিহতদের মধ্যে ছয় শিশু ও ৩১ নারী রয়েছেন। তাদের অধিকাংশই ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক। সোমালিয়ার উত্তর উপকূল থেকে যাত্রা শুরু করেছিল নৌকাটি।


সৌদি আরবসহ অন্যান্য আরব দেশে পৌঁছাতে ইয়েমেনকে রুট হিসেবে ব্যবহার করছে হর্ন অফ আফ্রিকা ও পূর্ব আফ্রিকার শরণার্থীরা। সম্প্রতি ঝুঁকিপূর্ণ রুটটির ব্যবহার বেড়েছে উল্লেখযোগ্য হারে।

এপ্রিলে ইয়েমেন যাওয়ার পথে জিবুতি উপকূলে এ ধরনের দুর্ঘটনায় ৬২ জন নিহত হয়েছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত