আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

কলা বিক্রেতা কোম্পানি ‘চিকুইটা’ দেবে ক্ষতিপূরণ

কলা বিক্রেতা কোম্পানি ‘চিকুইটা’ দেবে ক্ষতিপূরণ

শীর্ষস্থানীয় বৈশ্বিক কলা বিক্রেতা কোম্পানি চিকুইটা ব্র্যান্ডস ইন্টারন্যাশনালকে ৩৮ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন ফ্লোরিডার একটি আদালত। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চারশো কোটি টাকার বেশি (৪৫০ কোটি ২৪ লাখ ৭৬ হাজার টাকা) । ১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত সন্ত্রাসী সংগঠন কলম্বিয়ান আধাসামরিক গোষ্ঠী অটোডেফেনসাস ইউনিডাস ডি কলম্বিয়াকে (এইউসি) অর্থায়নের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এই রায় দেন আদালত।


মামলার আটজন বাদী ছিলেন নিহত আট কলম্বিয়ানদের পরিবারের সদস্য। তাদের দিতে হবে এই ক্ষতিপূরণ। আর্থরাইটস ইন্টারন্যাশনাল এনজিও ক্ষতিগ্রস্তদের পরিবারকে মামলাটি করতে সহায়তা করে।


ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে দেওয়ানী মামলার জুরি বলছে, চিকুইটা জেনেশুনে এইউসিকে অর্থায়ন করেছে যা ক্ষতির সম্ভাব্য ঝুঁকি তৈরি করার জন্য যথেষ্ট।

আর্থরাইটস ইন্টারন্যাশনালের জেনারেল কাউন্সেল মার্কো সিমন্স এই রায়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটা সকল প্রতিষ্ঠানের জন্য একটি শক্তিশালী বার্তা: মানবাধিকার লঙ্ঘন করে লাভবান হওয়ার চেষ্টা করলে তারা শাস্তির মুখোমুখি হবে। 

এইউসি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত হয়েছে। প্রতিষ্ঠানটি মানবাধিকার লঙ্ঘনের জন্য পরিচিত ছিল। 

এর আগে, ২০০৭ সালে একটি মার্কিন আদালত এইউসির সঙ্গে ব্যবসা করায় চিকুইটাকে ২৫ মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিল। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত