আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ইরাকে বোমা হামলায় নিহত ৬২

ইরাকে বোমা হামলায় নিহত ৬২

ইরাকজুড়ে বেশি কয়েকটি ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছে ৬২ জন। আহত হয়েছে কমপক্ষে ৮০ জন।

আলজাজিরা অনলাইনের খবরে বলা হয়েছে, সোমবার ইরাকজুড়ে সামরিক বাহিনীর কয়েকটি চেকপোস্ট ও বেসামরিক স্থানে বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এসব হামলা চালিয়েছে। তবে আইএস হামলার বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

 সোমবার ইরাকের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি আইন আল আসাদের কাছে আল বাগদাদি শহরে সামরিক বাহিনীর একটি চেকপোস্টে বোমা বিস্ফোরণে নিহত হন ২৬ সেনা।

রাজধানী বাগদাদের উত্তরে সালাউদ্দিন প্রদেশে একটি হামলায় সরকারপন্থি ছয় মিলিশিয়া সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন।

ফালুজা শহরের কাছে একটি সামরিক ব্যারাকে বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৩ সেনা। বাগদাদের মেশহাদা এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করে অজ্ঞাত সন্ত্রাসী হামলা চালালে ঘটনাস্থলে সরকারপন্থি তিন মিলিশিয়া সদস্য নিহত হন।

 তা ছাড়া বাগদাদে একটি নিরাপত্তা চৌকিতে হামলায় নিহত হয়েছে ১২ জন। এ ছাড়া সোমবার বোমা হামলায় নাসিরিয়্যাহতে পাঁচজন, বসরা শহরে পাঁচজন এবং আবু গারিব শহরের কাছে দুজন নিহত হয়েছে। উল্লেখ্য, প্রতিটি হামলার স্থানে বেশ কিছু লোক আহত হয়েছে।

 আনবার প্রদেশে এবং মসুলে ইরাকি সেনারা আইএসের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে জঙ্গিগোষ্ঠী ইরাকে ভয়াবহ হামলা-আক্রমণ অব্যাহত চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত