আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের সাজা কমাবেন কি না

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের সাজা কমাবেন কি না

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের সাজা কমাবেন কি না, এ বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করতে রাজি নয় হোয়াইট হাউস। মাদকাসক্তির তথ্য গোপন করে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হান্টার বাইডেন।


হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরে গতকাল বুধবার এ কথা জানান। আগের দিন মঙ্গলবার হান্টার বাইডেনকে দোষীসাব্যস্ত করেন ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনের একটি আদালত।


হান্টার প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের ছেলে, যিনি ফৌজদারি অপরাধে দোষীসাব্যস্ত হয়েছেন। এখন তার বিরুদ্ধে সাজা ঘোষণার অপেক্ষা। যেসব অভিযোগে হান্টার দোষী সাব্যস্ত হয়েছেন, তাতে তার সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা কমানো কিংবা তাকে ক্ষমা করে দেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। তাই সাজা হলে ছেলে হান্টারকে ক্ষমা করবেন বাইডেন? এ প্রশ্ন এখন অনেকের মনে।


এ বিষয়ে কারিন জিন-পিয়েরেকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে তিনি শুধু বলেন, ‘নতুন করে বলার কিছু নেই। এ বিষয়ে যা বলার প্রেসিডেন্ট (বাইডেন) আগেই বলেছেন।’

হান্টারকে দোষীসাব্যস্ত করার আগেই বাইডেন বলেছেন, তিনি তার ক্ষমতাবলে ছেলেকে ক্ষমা করে দেবেন না।

মঙ্গলবার হান্টারকে দোষীসাব্যস্ত করার পরও বাইডেনকে একই অবস্থান প্রকাশ করতে দেখা গেছে। ওই দিন এক বিবৃতিতে তিনি বলেন, এ মামলায় যে রায়ই আসুক, তিনি বিচারপ্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।

আগ্নেয়াস্ত্র মামলায় বাইডেন–পুত্রের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে উইলমিংটনের আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে তিনি একটি রিভলবার কিনেছিলেন। আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি কাগজপত্রে দেওয়া তথ্যে নিজের মাদকাসক্তির কথা গোপন করেছিলেন। এ ঘটনায় হান্টারের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনেন সরকারি কৌঁসুলিরা।

প্রথম অভিযোগ, আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দেন হান্টার। দ্বিতীয় অভিযোগ, অস্ত্র বিক্রেতার নথিপত্রেও মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন তিনি। আর তৃতীয় অভিযোগ, হান্টার অবৈধভাবে আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন। হান্টার সব অভিযোগেই দোষী সাব্যস্ত হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, হান্টারকে যদি কারাদণ্ড দেওয়াও হয়, তবু সর্বোচ্চ সাজা হওয়ার সম্ভাবনা খুব কম। আর সাজা ঘোষণার পর আপিল আবেদন করতে হান্টারের আইনজীবী দল ৩০ দিন পর্যন্ত সময় পেতে পারে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত