আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

ক্যানসার আক্রান্ত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেলো যুক্তরাজ্যের প্রিন্সেস

ক্যানসার আক্রান্ত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেলো যুক্তরাজ্যের প্রিন্সেস

অবশেষে ক্যানসার আক্রান্ত হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেলো যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনকে। আজ শনিবার কেট প্রথমবারের মতো প্রকাশ্যে কোনো আয়োজনে উপস্থিত হলেন। 

__________________________________________________________________________________________________________


সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মধ্য লন্ডনে রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্ষিক সামরিক কুচকাওয়াজে তিন সন্তানকে সঙ্গে নিয়ে রাজকীয় ঘোড়ার গাড়িতে চড়ে যোগ দিয়েছেন কেট।  


এর আগে প্রতিবেদনে বলা হয়, রাজা চার্লস, কুইন কনসোর্ট ক্যামিলাসহ রাজপরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে কেটও বাকিংহাম প্রাসাদের ঝুলবারান্দায় দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশ্যে হাত নাড়বেন।

মাস পাঁচেক আগে কেট মিডলটনের ক্যানসারে আক্রান্ত হওয়া ও অস্ত্রোপচারের খবর জানানো হয়। বলা হয়, চিকিৎসায় তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে পুরোপুরি শঙ্কামুক্ত নন। 


কেট মিডলটন নিজের ক্যানসারের বিষয়ে বলেন, আমি ভালো অগ্রগতি করছি। কিন্তু কেমোথেরাপির মধ্য দিয়ে যাওয়া যে কেউ জানবে, এই সময়গুলোতে ভালো-খারাপ দিন আছে। খারাপ দিনগুলোতে আপনি দুর্বল, ক্লান্ত বোধ করেন। তখন আপনার শরীরকে বিশ্রাম দিতে হবে। ভালো দিনগুলোতে আপনি শক্তি বোধ করবেন এবং তার সর্বোচ্চ ব্যবহার করতে চাইবেন।  


রাজা তৃতীয় চার্লস, রানি ক্যামিলা
ক্যাথরিন আরও বলেন, আমার চিকিৎসা চলছে এবং আরও কয়েক মাস চলবে। যখন আমি ভালো বোধ করি তখন স্কুল জীবনের সাথে জড়িত থাকা এবং পজেটিভ এনার্জি দেয় এমন ব্যাপারগুলোতে ব্যক্তিগত সময় ব্যয় করি। পাশাপাশি বাড়িতে থেকে সামান্য কাজ করার চেষ্টা করি। 

চরম অনিশ্চয়তার মধ্যেও কীভাবে ধৈর্য ধরতে হয় তা শিখছেন জানিয়ে ক্যাথরিন তাকে মেসেজ পাঠানো ও অভিজ্ঞতা শেয়ার করে সাহস যোগানো প্রত্যেককে ধন্যবাদ জানান।


গত ২২ মার্চ ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান ক্যাথরিন। তবে কী ধরনের ক্যান্সারে আক্রান্ত ক্যাথরিন, এ নিয়ে তিনি কিছু জানাননি। এ ছাড়া কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে বলা হয়, রাজবধূর আত্মবিশ্বাস তিনি পুরোপুরি সুস্থ হয়ে ফিরবেন। 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত