আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

বিষাক্ত মদ পানে ৩৭ জনের মৃত্যু

বিষাক্ত মদ পানে ৩৭ জনের মৃত্যু

ভারতের তামিলনাড়ু রাজ্যের কাল্লাকুরিচি জেলায় বিষাক্ত মদ পানে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত কয়েকদিনে বিষাক্ত মদ পানে অসুস্থ হয়ে আরও অন্তত ৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর এনডিটিভির।  


প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে কাল্লাকুরিচি জেলা প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। মৃত ও অসুস্থদের বেশিরভাগই জেলার করুণাপুরম এলাকার বাসিন্দা। 


ছেলেকে হারানো এক মা বলেন, তার ছেলের প্রচণ্ড পেটে ব্যথা এবং চোখ খুলতে কষ্ট হচ্ছিল। সে জানিয়েছিল আরক পান করেছে। প্রথমে মাতাল আখ্যা দিয়ে তাকে ভর্তি নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্য সরকারের উচিত সমস্ত মদের দোকান বন্ধ করে দেওয়া।

আরেক মা বলেন, আমার ছেলের পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। সে দেখতে বা শুনতে পাচ্ছিল না। এটি কারও সাথে হওয়া উচিত নয়। মদ বিক্রি বন্ধ করুন।

ইতোমধ্যে দেশটির পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন এক অবৈধ মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং আরও দুইজনকে আটক করেছে।

বিষাক্ত মদ পানেই এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে এনডিটিভিকে নিশ্চিত করেছেন স্থানীয় একজন ঊর্ধতন পুলিশ কর্মকর্তা। এনডিটিভিকে তিনি বলেন, আমরা তদন্ত করছি তারা আসলে কী পান করেছে। আমরা তিনজনকে জেলে নিয়েছি। যারা মারা গেছেন তাদের অধিকাংশই ব্যক্তিগত মাধ্যম ব্যবহার করে মদ কিনেছিলেন, কোনো সরকার পরিচালিত মদের দোকান থেকে কেনেননি। 

এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে, ২৬ জন প্যাকেট থেকে ‘আরক’ পান করেছিলেন আর ফরেনসিক তদন্তে তাতে বিষাক্ত মিথানলের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এ ঘটনায় রাজ্য সরকার জেলা পুলিশ প্রধানকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় নতুন আরেকজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে।

জেলা কালেক্টরকেও বদলি করা হয়েছে। এর পাশাপাশি প্রহিবিশন এনফোর্সমেন্ট উইংয়ের ডেপুটি সুপার, তিনজন পরিদর্শক ও একাধিক সহ-পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত