আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

মার্কিন নির্বাচনে সমর্থন কমছে ট্রাম্পের

মার্কিন নির্বাচনে সমর্থন কমছে ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত নতুন এক জরিপে দেখা গিয়েছে প্রতি ১০ জন মার্কিনির মধ্যে ৭ জনই রিপাবলিকান ফ্রন্টরানার ডোনাল্ড ট্রাম্পকে অপছন্দ করছেন। অবশ্য ট্রাম্প উইসকনসিন প্রাইমারিতে পরাজয়ের পর নির্বাচনী ক্যাম্পেইন পুর্নবিন্যাসের ঘোষণা দিয়েছিলেন।

বার্তা সংস্থা এপি ও জিএফকের যৌথ জরিপ সম্পর্কে এপি মন্তব্য করেছে, প্রত্যেক ধর্ম, বর্ণ, জাতি ও রাজনৈতিক মতাদর্শীদের নিকট ট্রাম্প ‘অভূতপূর্ব’ জনপ্রিয়তা হারিয়েছেন।

জরিপে অংশ নেয়া রিপাবলিকানদের মধ্যে কমপক্ষে অর্ধেক ট্রাম্পকে প্রার্থী হিসেবে দেখতে চান না। ৬৩% রেজিস্টার্ড মার্কিন ভোটার জানিয়েছেন তারা ট্রাম্পকে ‘কখনোই ভোট দেবেন না’। এদের মধ্যে ৩১% ভোটারই রিপাবলিকান সমর্থক। যদিও এখন পর্যন্ত ডেলিগেট প্রাপ্তির দিক থেকে ট্রাম্প রিপাবলিকানদের মধ্যে এগিয়ে আছেন।


এখনো রিপাবলিকান শীর্ষ প্রার্থী থাকলেও ট্রাম্প সাধারণ নির্বাচনে কত শতাংশ ভোট পাবেন তা নিয়ে খোদ তার ভক্তদের মধ্যেই সংশয় দেখা দিয়েছে। নিম্নমুখী জনপ্রিয়তা নিয়ে আদৌ তিনি নির্বাচনে জয়লাভ করতে পারবেন কি না তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।


ট্রাম্প তার জনপ্রিয়তা হারানো শুরু করেছেন অতি সাম্প্রতিক সময়ে। গত ফেব্রুয়ারিতে তিনি ৫৮% লোকের নিকট অপছন্দনীয় ছিলেন। এ সপ্তাহে তা ৬৯% এ গিয়ে পৌঁছেছে।


অন্যদিকে, তার দলীয় প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজকে ৫৯% লোক অপছন্দ করেন এবং ডেমোক্র্যাট দলীয় ফ্রন্টরানার হিলারি ক্লিনটন ৫৫% আমেরিকানের নিকট অপছন্দনীয়।


ট্রাম্প বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে ক্রমেই ভোটারদের নিকট নিজেকে অগ্রহণযোগ্য করে তুলেছেন। ইসলাম, মুসলিম, মেক্সিকানদের পর অতি সম্প্রতি নারীদের নিয়েও আপত্তিকর মন্তব্য করে নিজের জনপ্রিয়তায় ধস নামিয়েছে এই বিলিয়নিয়ার ব্যবসায়ী।


এপি-জিএফকে জরিপটি ১,০৭৬ জন মার্কিন ভোটারের ওপর চালানো হয়। জরিপে অংশগ্রহনকারীরা ফোন ও ই-মেইলের মাধ্যমে তাদের মতামত জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত