আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

মস্কোর কাছে অবস্থিত একটি বড় অফিস ভবনে অগ্নিকাণ্ড

মস্কোর কাছে অবস্থিত একটি বড় অফিস ভবনে অগ্নিকাণ্ড

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে অবস্থিত একটি বড় অফিস ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। আঞ্চলিক গভর্নর অ্যান্ড্রে ভোরোবিয়ভ এ তথ্য নিশ্চিত করেছেন। 


জরুরি বিভাগের কর্মকর্তারা রাষ্ট্রীয় মালিকানাধীন তাস নিউজ এজেন্সিকে বলেছেন, মস্কো থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৫ দশমিক ৫ মাইল) উত্তর-পূর্বের ফ্রায়াজিনোতে একটি ভবনে আগুন লাগার পর সেখান থেকে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আগুনে অফিস ভবনের ভেতরে বিভিন্ন জিনিস ধসে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আগুন লাগার পর ভয়ে-আতঙ্কে জানালা থেকে ঝাঁপ দেওয়ার কারণে আরও দুজন নিহত হয়েছেন। গভর্নর অ্যান্ড্রে ভোরোবিয়ভ সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে, আটতলা কমপ্লেক্সের ওপরের তলা থেকে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ছে। ওই ভবনটি কি কাজে ব্যবহৃত হচ্ছিল তা নিয়ে বিতর্ক রয়েছে। তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, এক সময় এটি প্লাটান গবেষণা ইনস্টিটিউট এবং প্রতিরক্ষা শিল্পের কাজে ব্যবহৃত হতো।

রাশিয়ার মালিকানাধীন ইলেকট্রনিক্স সংস্থা রুসেলেক্ট্রনিক্স জানিয়েছে, ভবনটি ১৯৯০ সাল থেকেই ব্যক্তিগত মালিকানাধীন হিসেবে পরিচালিত হচ্ছে। তবে বিরোধী মিডিয়া আউটলেটগুলো সাম্প্রতিক সময়ে জানিয়েছে, ২০২৩ সালের শেষের দিকেও ওই ভবনে প্লাটানের কার্যক্রম চলেছে।

গভর্নর অ্যান্ড্রে ভোরোবিয়ভ বলেছেন, ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় জরুরি পরিষেবাগুলো জানিয়েছে যে, এখন পর্যন্ত ওই ব্যক্তিকেই আগুন থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে আহত দুই দমকলকর্মীকেও চিকিত্সা দেওয়া হচ্ছে।

জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন যে, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দুটি হেলিকপ্টার এবং ১৩০ জনের বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে। কিভাবে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এক প্রত্যক্ষদর্শী তাস নিউজ এজেন্সিকে জানিয়েছেন যে, ভবনটির সাততলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা অন্যান্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে।

অ্যান্ড্রে ভোরোবিয়ভ জানিয়েছেন যে, প্রায় ৩০টি কোম্পানি ওই ভবনটিতে অফিস পরিচালনার জন্য জায়গা ভাড়া নিয়েছিল। অগ্নিকাণ্ডে ওই ভবনের দুই কর্মীর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা বেঁচে আছেন কি না তাও নিশ্চিত নয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত