আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

অস্ট্রেলিয়ায় স্বাধীন জীবনে ‘দারুণ খুশি’ অ্যাসাঞ্জ

অস্ট্রেলিয়ায় স্বাধীন জীবনে ‘দারুণ খুশি’ অ্যাসাঞ্জ

ছবি: এলএবাংলাটাইমস

পাঁচ বছর কারাগারে বন্দিজীবন কাটানোর পর নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। সেখানে স্বাধীনতার স্বাদ পাওয়া উইকিলিকসের এই প্রতিষ্ঠাতা ‘চোখের সামনে দারুণ কিছু’ দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী।

আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ বলেন, ‘বাড়িতে আসতে পেরে সে দারুণ খুশি।’

অ্যাসাঞ্জ-স্টেলা দম্পতির দুই সন্তান। স্টেলা বলেন, অ্যাসাঞ্জের মুক্তির খবর বলার পর তারা আনন্দে লাফাতে শুরু করে। জুলিয়ানকে নিজেদের পোষা সিল দেখানোর অপেক্ষা করছিল তারা।

৫২ বছর বয়সী অ্যাসাঞ্জকে বহন করা চার্টার্ড উড়োজাহাজ গতকাল বুধবার স্থানীয় সময় রাতে ক্যানবেরায় পৌঁছায়।
অ্যাসাঞ্জের মুক্তির পর ভবিষ্যৎ জীবন কেমন করে কাটাবেন, সে বিষয়ে এখনো নিজেদের মধ্যে আলোচনা হয়নি বলে জানান স্টেলা। বলেন, ‘আমরা আমাদের একলা ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সুযোগ পাই।’

‘জুলিয়ানকে নিতে আমি শুধু ব্যাগ গুছিয়ে উড়োজাহাজে উঠে এখানে এসেছি। এরপর কী হবে? আশা করি বিশ্রাম, নিজেকে ফিরে পাওয়া এবং খানিকটা সময় শান্তিতে কাটানো,’ বলেন স্টেলা।

২০১০ ও ২০১১ সালে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক-কূটনৈতিক নথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিলেন অ্যাসাঞ্জ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে তাঁর ফাঁস করা নথিগুলো বিশ্বকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল। এসবের কোনো কোনোটিতে মার্কিন সেনাদের হাতে বন্দী নির্যাতনের মতো ঘটনারও উল্লেখ ছিল।

এ ঘটনায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা করে মার্কিন বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ থেকে বাঁচতে অ্যাসাঞ্জ সাত বছর লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। পরে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ। অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে একটি ধর্ষণ মামলাও হয়েছিল।

গ্রেপ্তার হওয়ার পর অ্যাসাঞ্জ লন্ডনের সুরক্ষিত বেলমার্শ কারাগারে পাঁচ বছর দুই মাস বন্দী ছিলেন। কারাগার থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আইনি লড়াই চালিয়ে গেছেন তিনি।

অ্যাসাঞ্জের মুক্তির ঘটনা অবশ্য আইনি লড়াইয়ের ফসল নয়; বরং মার্কিন বিচার বিভাগের সঙ্গে সমঝোতার মাধ্যমে এসেছে। সমঝোতা অনুযায়ী, অ্যাসাঞ্জকে তাঁর বিরুদ্ধে আনা ১৮ অভিযোগের সব কটিতে দোষ স্বীকার করতে হবে।

সমঝোতা অনুযায়ী গত সোমবার কারাগার থেকে ছাড়া পান অ্যাসাঞ্জ। এরপর তিনি প্রশান্ত মহাসাগরের মার্কিন অঞ্চল নর্দান মারিয়ানা আইল্যান্ডসে রওনা দেন। সেখানে একটি আদালতে গতকাল তিন ঘণ্টার শুনানি শেষে অ্যাসাঞ্জকে মুক্তি দেওয়া হয়।

ওই দিনই অস্ট্রেলিয়ার পথে রওনা হন অ্যাসাঞ্জ। এর মধ্য দিয়ে মার্কিন বিচার বিভাগের সঙ্গে অ্যাসাঞ্জের দীর্ঘ ১৪ বছরের আইনি লড়াই শেষ হলো।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত