আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ছেলের প্রি-ওয়েডিং এর অংশ হিসাবে দরিদ্রদের গণবিবাহ দিচ্ছেন নীতা-মুকেশ

ছেলের প্রি-ওয়েডিং এর অংশ হিসাবে দরিদ্রদের গণবিবাহ দিচ্ছেন নীতা-মুকেশ

ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরণে মার্চেন্টের মেয়ে রাধিকার বিয়ে আগামী মাসেই। আগামী ১২ জুলাই বিয়ে করবেন আর ১৩ জুলাই শুভ আশীর্বাদ, শেষদিন তথা ১৪ জুলাই থাকবে মঙ্গল উৎসব, যা আদতে ওয়েডিং রিসেপশন। তিনদিন ব্যাপী চলবে তাদের বিয়ের পর্ব। তার আগে অনন্ত ও রাধিকার প্রি-ওয়েডিং এর অংশ হিসাবে সমাজের দরিদ্র শ্রেণির যুবক-যুবতীর গণবিবাহের আয়োজন করেছেন নীতা ও মুকেশ আম্বানি।


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২ জুলাই বিকেল সারে ৪টা থেকে এ গণবিবাহের আসর বসবে পালগড়ের স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরে।

 
অনন্ত ও রাধিকার বিয়ের প্রথম নিমন্ত্রণ-পত্রটি মহাদেবকে উৎসর্গ করেছেন মুকেশ-পত্নী নীতা। সে কারণেই কাশী বিশ্বনাথ মন্দিরে যান তিনি। তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের নিমন্ত্রণপত্র অতিথিদের পাঠানোর পালা।

 
সাধারণত বিয়ের প্রথম আমন্ত্রণ পত্র ঈশ্বরের কাছেই নিবেদন করে আম্বানি পরিবার৷ ছোট ছেলের বিয়ের কার্ড নিবেদন করা হয় কাশীর বিশ্বনাথ মন্দিরের বাবা ভোলানাথকে। ১০ বছর পর নীতা গেলেন সেই শহরে৷ 

বরাণসী শহরের উন্নতি দেখে তিনি আপ্লুত বলে জানান নীতা আম্বানি৷ শহরের পরিচ্ছন্নতা, নোমো ঘাট, সৌর শক্তির ব্যবস্থা, কাশী বিশ্বনাথ প্রাঙ্গণ, সব দেখে খুশি নীতা৷

ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আমন্ত্রণের বক্স। বেশ কিছু রাজনৈতিক নেতা ও বলিউডের তারকার কাছেও পৌঁছে গিয়েছে আমন্ত্রণ। লাল রঙের বাক্স মধ্যে রয়েছে রুপোর একটি ছোট্ট মন্দির। 

তার চারদিকে রয়েছে চারটি সোনালী মূর্তি। বাক্সটি খুললেই বাজছে একটি মনোমুগ্ধকর মিউজিক। সেই মন্দিরের চারদিকে রয়েছে গণেশ, রাধা কৃষ্ণ, দুর্গা ও লক্ষ্মীর মূর্তি।

শুধুমাত্র মন্দিরই নয়, ওই বাক্সের মধ্যে অতিথিদের জন্য রয়েছে আরও অনেক উপহার। বাক্স রয়েছে একটি সাদা কাপড়ের উপর ফ্লোরাল ডিজাইন। সেখানে লেখা ‘এ আর’, আমন্ত্রণের বাক্সে রয়েছে একটি বেগুনী রঙের শাল এবং মিষ্টি। হিন্দু রীতি মেনেই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত ও রাধিকা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত