আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে

ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে

ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে। আজ রোববার ফ্রান্সের মূল ভূখণ্ডে স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন জনমত জরিপের আভাস, মেরিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি দল আরএন এবার প্রথমবারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে।


জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম অনেক বেড়ে যাওয়ায় ফ্রান্সের জনগণের মধ্যে অসন্তোষ বেড়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানোর আশ্বাস দেওয়ার পরও দেশটিতে অভিবাসনবিরোধী এবং কট্টর ডানপন্থী ন্যাশনাল র‌্যালি (আরএন) দলের প্রতি জনগণের সমর্থন বাড়তে দেখা গেছে।


ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ৫৭৭টি আসন আছে। দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ টানা ১২ ঘণ্টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এর পরপরই বিভিন্ন বুথফেরত জরিপ প্রকাশ শুরু হবে। ৭ জুলাই দ্বিতীয় দফার ভোটের পরই নতুন পার্লামেন্টের আকার সম্পর্কে জানা যাবে।

ফ্রান্সে প্রায় ৪ কোটি ৯০ লাখ ভোটার আছেন। এর মধ্যে বিদেশে বসবাসকারী নাগরিকেরা আগেই ভোট দিয়েছেন।


নির্বাচনের আগে পরিচালিত বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠ আসন পেতে যাচ্ছে আরএন। তবে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা বলা যাচ্ছে না।

জরিপে আভাস দেওয়া হয়েছে, নির্বাচনে অনেক ভোটার উপস্থিতি থাকবেন। আরএন ৩৫ থেকে ৩৭ শতাংশ ভোট পাবে। আর বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট সাড়ে ২৭ থেকে ২৯ শতাংশ এবং বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী শিবির ২০ থেকে ২১ শতাংশ ভোট পাবে।

আরএন যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তবে দলের প্রধান জর্দান বার্দেলা ফ্রান্সের প্রধানমন্ত্রী হতে পারেন। তিনি ২৮ বছর ধরে লে পেনের সঙ্গে আছেন। যদিও তার শাসনক্ষমতা চালানোর কোনো পূর্ব অভিজ্ঞতা নেই।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনে খারাপ ফলের জেরে পার্লামেন্ট ভেঙে দেন ম্যাক্রো। একই সঙ্গে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণাও দেন। তার এ ঘোষণায় দেশটির অনেকেই হতবাক হন। এ ছাড়া ইউরোপের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেয়।

ইউরেশিয়া গ্রুপের ইউরোপ প্রধান মুজতবা রহমান বলেন, ফ্রান্স এক বছরের রাজনৈতিক বিশৃঙ্খলা এবং ঝুলন্ত পার্লামেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। ফ্রান্সের সাম্প্রতিক রাজনীতিতে এ ধরনের অচলাবস্থার কোনো নজির নেই বলে উল্লেখ করেন তিনি।

ইতিমধ্যে ম্যাক্রো বলেছেন, যে দলই জিতুক না কেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে তার বাকি মেয়াদ শেষ করবেন। ২০২৭ সাল পর্যন্ত তার মেয়াদ আছে। প্রেসিডেন্ট হিসেবে এটি তার দ্বিতীয় মেয়াদ।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত