আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

এবার ভারতের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ

এবার ভারতের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ

গেল শনিবার রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি শিরোপা জেতে ভারত। তবে এখনো ট্রফি নিয়ে দেশে ফিরতে পারেনি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হারিকেন বেরিলের কারণে বিমান চলাচল বন্ধ করে দেওয়ায় বিলম্ব হচ্ছে তাদের দেশে ফেরা। গতকাল তাদের দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও দেশটির বিভিন্ন গণমাধ্যমের মতে এই বিপর্যয়ের আরও ৩৬ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষা করা লাগতে পারে তাদের। 


তবে দল দেশে ফেরার আগেই তাদের জন্য বড় পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। শিরোপা জিতেই আনন্দে গা না ভাসিয়ে নিজেদের পরবর্তী লক্ষ্য নিয়ে ভাবছে রোহিত-বিরাটদের কর্তারা। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আগামী বছর নিয়ে। কেননা, ২০২৫ সালে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও চ্যাম্পিয়নস ট্রফি। আর এ দুই আসরের শিরোপাতেই নজর ভারতের। কেননা, এ দুই টুর্নামেন্টেরই সবশেষ আসরের ফাইনাল খেললেও ট্রফি নিজেদের করে নিতে পারেননি রোহিতরা।

 
আগামী বছরের জুনে ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এছাড়া একই বছরের অক্টোবর মাসে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়ন ট্রফি। আর দুই শিরোপাই নিজেদের কেবিনেটে তুলতে চায় ভারত। সম্প্রতি নিজেদের পরবর্তী লক্ষ্য নিয়ে এমনটি জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি বলেন, ‘আমি চাই ভারত সব শিরোপা জিতুক। আমাদের সবচেয়ে বড় বেঞ্চ স্ট্রেংথ আছে, এই দল (বিশ্বকাপ জেতা দল) থেকে মাত্র তিন জন খেলোয়াড় আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে।  প্রয়োজনে আমরা তিনটি দল নামাতে পারি। এই দল যেভাবে এগোচ্ছে, আমাদের লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং চ্যাম্পিয়নস ট্রফি জেতা। সেখানেও একই ধরনের দল খেলবে। সিনিয়ররা (রোহিত শর্মা-বিরাট কোহলি) সেখানে থাকবেন।’

এর আগে গেল বছরের জুলাইয়ে লন্ডনের ওভালে অনুষ্ঠিত হওয়া ২০২১-২০২৩ মৌসুমের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে ভারত। তবে ঐ ম্যাচে অজিদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি। হারে ২০৯ রানের বিপক্ষে। এছাড়া চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও খেলে ভারত। ২০১৭ সালে ইংল্যান্ড ও ওয়েলসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়া ঐ আসরে পাকিস্তানের বিপক্ষে ১৮০ রানের ব্যবধানে হারে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত