আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ক্যাম্পাসের ভেতরে থেকে ভোলে বাবা 'উধাও’

ক্যাম্পাসের ভেতরে থেকে ভোলে বাবা 'উধাও’

ভারতের উত্তর প্রদেশের হাথরাসে গতকাল মঙ্গলবার (২ জুলাই) এক ধর্মীয় উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে অন্তত ১২১ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্বঘোষিত গুরু বাবা নারায়ণ হরির সৎসঙ্গ অনুষ্ঠানে এমন মর্মান্তিক ঘটনার পর তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। 


এনডিটিভি বলছে, বাবা নারায়ণের প্রকৃত নাম হচ্ছে সুরাজ পাল, তিনি সাকার বিশ্ব হরি ওরফে ভোলে বাবা নামে ভক্তদের কাছে বেশি পরিচিত। ডেপুটি পুলিশ সুপার সুনীল কুমার বলেছেন, মেইনপুরীর রাম কুঠির চ্যারিটেবলে ট্রাস্টে অভিযান চালিয়েছে উত্তর প্রদেশের পুলিশ। কিন্তু ভোলে বাবাকে খুঁজে পাওয়া যায়নি। 

সুনীল কুমার বলেছেন, ক্যাম্পাসের ভেতরে আমরা ভোলে বাবাকে খুঁজে পাইনি। তিনি সেখানে নেই।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ভোলে বাবাকে ধরতে অভিযান চালাচ্ছে, তবে কালকের ঘটনার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 

উত্তর প্রদেশের ইটা জেলার পাতিয়ালি তহসিলের বাহাদুর গ্রামের বাসিন্দা ভোলে বাবা। তার দাবি, তিনি একসময় ভারতের গোয়েন্দা বিভাগে (আইবি) চাকরি করতেন। ভোলে বাবার দাবি, ধর্ম পালনের জন্য ২৬ বছর আগে চাকরি ছেড়ে দেন। বর্তমানে ভারতজুড়ে তার লাখ লাখ অনুসারী।  

এনডিটিভি বলছে, ভোলে বাবা বাহাদুর নাগরি গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা নান্নে লাল, মা কাতোরি দেবী। তারা দুই ভাই হলেও এক ভাই মারা গেছেন। গ্রামে পড়াশোনা করেছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশে পুলিশে যোগদান করেছিলেন সুরাজ। তিনি পুলিশে হেড কনস্টেবল পদে ছিলেন। সেখানেই স্থানীয় গোয়েন্দা ইউনিটে ১৮ বছর ধরে কাজ করেছেন।  

বর্তমানে ভোলে বাবার ভারতজুড়ে লাখ লাখ অনুসারী। আধুনিক ধর্মগুরুর মতো ভোলে বাবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অফিশিয়াল কোনো অ্যাকাউন্ট নেই। ভক্তদের দাবি, তৃণমূল পর্যায়ে ভোলে বাবার প্রভাব অনেক বেশি। 

ভোলে বাবা প্রথমবারের মতো সবচেয়ে বেশি নজরে আসেন করোনাকালে। সেইসময় তিনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বড় বড় জমায়েতের আয়োজন করেছিলেন।  

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত