আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ভারতের পার্লামেন্টে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

ভারতের পার্লামেন্টে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশনে ইরানের শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি ও মরহুম পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে এবং ডিডি ইন্ডিয়া।


ইরান, মালাভি ও তানজানিয়ার সদ্য প্রয়াত সরকার প্রধানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্যসভার অধিবেশন এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়। 

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদ্বীপ ধনকর রাজ্যসভার অধিবেশনে ইরানের জনগণ ও সরকারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেন, ইরানের প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের দাফন অনুষ্ঠানের দিন ইরানে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।

জগদ্বীপ ধনকর আরো বলেন, ইরানের সাবেক প্রেসিডেন্ট শহীদ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও তার পররাষ্ট্রমন্ত্রী শহীদ হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। তিনি বলেন, রাজ্যসভা ইরানের সরকার, জনগণ ও শোকসন্তপ্ত পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানাচ্ছে।

তার বক্তব্যের পর ভারতের রাজ্যসভার সদস্যরা মরহুম নেতাদের প্রতি সম্মান জানাতে এবং ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে তাদের অবদান স্মরণ করতে আবার কয়েক মিনিট নীরবতা পালন করেন।

ইরান ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক যেসব ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সেসবের মধ্যে রয়েছে ফার্সি ভাষা ও প্রাচ্যের সংস্কৃতি। এ কারণে তেহরান ও নয়াদিল্লির সম্পর্কে চড়াই উৎরাই থাকলেও ভারতের সব সরকার ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করেছে। কংগ্রেস ও বিজেপির নেতৃত্বাধীন সরকারের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে পার্থক্য থাকলেও উভয় দল ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে সচেষ্ট ছিল।

সম্প্রতি তেহরানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্র গৌরব ইরান ও ভারতের সম্পর্ককে শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারত ও ইরানে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তারা দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে। -পার্সটুডে 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত