আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

লিবিয়া নিয়ে ‘ভুল স্বীকার’ করলেন ওবামা

লিবিয়া নিয়ে ‘ভুল স্বীকার’ করলেন ওবামা

লিবিয়া নিয়ে ভুল স্বীকার করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ার ভবিষ্যৎ কী হবে- তা নিয়ে প্রস্তুতি না থাকার বিষয়টিকে তার শাসনামলের ‘বড় ধরনের ভুল’ বলে মনে করেন তিনি।

প্রেসিডেন্ট থাকাকালে সবচেয়ে ভালো ও মন্দ কী কী হয়েছে, তা নিয়ে ফক্স নিউজকে একগুচ্ছ প্রশ্নের জবাব দেন ওবামা। এ সময় লিবিয়ায় হস্তক্ষেপের বিষয়টিকে তিনি তার শাসনামলের সবচেয়ে বড় ভুল বলে উল্লেখ করেন।

লিবিয়ায় হস্তক্ষেপের বিষয়টিকে ‘সঠিক কাজ করা হয়েছে’ বলে মনে করেন ওবামা। তবে গাদ্দাফির পতনের পর লিবিয়ার পুনর্গঠন বিষয়ে যুক্তরাষ্ট্র যথাযথ ভূমিকা রাখতে পারেনি। এ জন্য তিনি ভুল স্বীকার করেন।

লিবিয়ায় গাদ্দাফিবিরোধী গণ-আন্দোলনের সময় দেশটির বেসামরিক নাগরিকদের রক্ষা করতে যুক্তরাষ্ট্র ও অন্য কয়েকটি দেশ বিমান হামলা চালায়। জনগণের হাতে গাদ্দাফির পতন হয়। এরপর লিবিয়ায় মাথা চাড়া দিয়ে ওঠে জঙ্গিগোষ্ঠীগুলো। পাল্টাপাল্টি দুটি পার্লামেন্ট ও সরকার গঠন করা হয়। এ নিয়ে বিরোধ চলছেই।

লিবিয়ায় শক্ত অবস্থানে চলে এসেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তা ছাড়া অবৈধ পথে ইউরোপে পৌঁছানোর রুট হিসেবে লিবিয়াকে ব্যবহার করা হচ্ছে।

এদিকে সম্প্রতি জাতিসংঘের সমর্থনপুষ্ট লিবিয়ার ‘ঐক্য সরকার’ রাজধানী ত্রিপোলিতে কার্যক্রম পরিচালনা করতে উদ্যোগী হলেও এখনো তা শুরু করতে পারেনি তারা।



শেয়ার করুন

পাঠকের মতামত