আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

বাংলাদেশ ব্যাংকের ৬৩১ কোটি টাকা ফেরত দিতে চায় ফিলিপাইনের ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ৬৩১ কোটি টাকা ফেরত দিতে চায় ফিলিপাইনের ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে সহায়তা করার অভিযোগে সমালোচিত ফিলিপাইনের রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) মঙ্গলবার বলেছে, নির্দেশ পেলে তারা  বাংলাদেশের ৮ কোটি ১০ লাখ ডলার (৬৩১ কোটি টাকা) উত্তোলন ও জমা করে ফেরত দিতে প্রস্তুত।


ফিলিপাইনের সিনেট ব্লু  রিবন কমিটিতে পঞ্চম দিনের শুনানিতে মঙ্গলবার ব্যাংকটির পক্ষ থেকে একথা বলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্য, ইন্টারঅ্যাক্সিয়ন।


‘আমরা যদি দোষী সাব্যস্ত হই, আমি  বোর্ডের কাছে সুপারিশ করব যে কিছু অর্থ যোগান দেয়ার,’ বলছিলেন আরসিবিসির প্রেসিডেন্ট ও সিইও লরেঞ্জো তান।


রিজার্ভ চুরির কেলেঙ্কারিতে জড়িয়ে তিনি এখন ছুটিতে আছেন।


গত ৪ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের একাউন্ট থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার স্থানান্তর হয়েছে এই আরসিবিসির মাধ্যমে।


সেই অর্থ চীনা ব্যবসায়ী উইলিয়াম এস গোয়ের একাউন্টে জমা হয়। পরে সেই টাকা ফিলরেম সার্ভিস করপোরেশন নামে একটি রেমিট্যান্স কোম্পানির মাধ্যমে কয়েকটি ক্যাসিনোসসহ কয়েকটি একাউন্টে স্থানান্তর করা হয়

তবে গোর দাবি, ওই একাউন্ট তার নয়, ভুয়া ছিল।

চুরি হওয়া সেই অর্থের মধ্যে ২ কোটি ডলার ইতোমধ্যেই ফেরত পেয়েছে বাংলাদেশ।


মঙ্গলবারের শুনানিতে সিনেটর রাফ রেক্টো জানান যে জাঙ্কার অপারেটর কিম অং ফিলিপাইনের এন্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছে ৮২ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ৬৪ কোটি টাকা) ফেরত দিয়েছেন। ফিলরেমের কাছে এখনো ১ কোটি ৭০ লাখ ডলার জমা আছে।


রেক্টোর এক প্রশ্নের জবাবে আরসিবিসির প্রধান তান বলেন, বাংলাদেশের রিজার্ভ চুরিতে জড়িয়ে পড়ার ঘটনা ফাঁস হওয়ার পর ব্যাংকটির বাজার মূলধন কমে গেছে।

 

এদিকে ফিলিপাইনের দৈনিক ইনকোয়ারারের অনলাইন সংস্করণে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরির ঘটনায় আরসিবিসি আঞ্চলিক বিক্রয় পরিচালক ব্রিগিত্তে ক্যাপেনা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাউল ত্যানের নাম বলেছেন সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস-দেগুইতো।


মঙ্গলবার সকালে সিনেটের ব্লু-রিবন কমিটির শুনানিতে তাদের নাম বলেন দেগুইতো।


পঞ্চম দফা শুনানিতে তাকে মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেমের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তার মুখোমুখি করা হয়।


রিজার্ভের অর্থপাচারের বিষয়ে এর আগের চার দফা শুনানিতে এ পর্যন্ত অভিযুক্ত হিসেবে উঠে এসেছে চীনা ব্যবসায়ী কিম অং, ওয়েক্যাং জু, উইলিয়াম গো, আরসিবিসির মায়া দেগুইতো, অ্যাঞ্জেলা তোরেস ও লরেঞ্জো তানএবং বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেমের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তার নাম।


এছাড়াও চীনের দুই ক্যাসিনো অপারেটর গাও ও দিং- অর্থপাচারের এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন চীনা ব্যবসায়ী কিম অং।


এদিকে, সোমবার মায়া দেগুইতো এবং তার আইনজীবী ফার্দিনান্দ টোপাকিও-এর বিরুদ্ধে দুটি মামলা করেছেন আরসিবিসির প্রেসিডেন্ট লোরেনজো তান।


এরমধ্যেই দেগুইতোসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলও।

শেয়ার করুন

পাঠকের মতামত