আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইরানের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন মাসুদ পেজেশকিয়ান

ইরানের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন মাসুদ পেজেশকিয়ান

ইরানের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন মধ্যমপন্থী আইনপ্রণেতা মাসুদ পেজেশকিয়ান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসুদ পেজেশকিয়ান সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালিলিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন।  


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিন কোটির বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে মাসুদ পেয়েছেন ৫৩ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে জালিলি পেয়েছেন ৪৪ দশমিক ৩ শতাংশ।  

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশ ও বিদেশে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

দেশটি ঘরে ও আন্তর্জাতিকভাবে পররাষ্ট্রনীতি সামলাতে কঠিন সময়ে পার করছে। তাই নতুন প্রেসিডেন্টকে এসব ভালোভাবেই মোকাবিলা করতে হবে। 

এ ছাড়া ইরানে এখন উচ্চ মুদ্রাস্ফীতি চলছে। দেশটি এখন রেকর্ড ৪০ শতাংশ মুদ্রাস্ফীতি। এতে জনসাধারণকে চরম মূল্য দিতে হচ্ছে। যদিও দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুদ্রাস্ফীতি স্বল্পস্থায়ী হবে।  

অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেহরান এখনো তাদের অপরিশোধিত তেল চীনে বিক্রি করছে। তবে দেশটি আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন। তাই অর্থনৈতিক অবস্থা অনুকূলে আনার জন্য মাসুদকে ভালই কাঠখড় পোড়াতে হবে। 

এ ছাড়া দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে মতৈক্য চলছে। এটিও ভালোভাবে সামাল দিতে হবে ইরানের নতুন প্রেসিডেন্টকে। একইসঙ্গে ইরানের তরুণ সমাজ দেশটিতে সংস্কার চান। 

বাধ্যতামূলক হিজাব আইন নিয়েও দেশটির অনেকে পরিবর্তন চান। ২০২২ সালের মাশা আমিনির মৃত্যুর ঘটনা নিয়ে দেশটিতে সরকার কাঁপানো বিক্ষোভ হয়েছিল।

বিক্ষোভ দমাতে শত শত বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ উঠে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। তাই সমাজ সংস্কারের জন্যও মাসুদকে দক্ষতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।   

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত