আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

অ্যাসাঞ্জের মুক্তিতে খুশি যৌন নিপীড়নের অভিযোগকারী নারী

অ্যাসাঞ্জের মুক্তিতে খুশি যৌন নিপীড়নের অভিযোগকারী নারী

ছবি: এলএবাংলাটাইমস

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্ত হওয়ায় খুশি সুইডিশ মানবাধিকারকর্মী আনা আরডিন।

কিন্তু অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা যে অভিযোগ করেছিলেন, তাতে তাঁর (অ্যাসাঞ্জ) ভালো না চাওয়ারই কথা এই মানবাধিকারকর্মীর।

১৪ বছর আগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন দুই নারী। তাঁদের একজন আনা।

অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনার ‘বিস্ফোরক’ অভিযোগ সারা বিশ্বে সংবাদ শিরোনাম হয়েছিল। তবে যৌন নিপীড়নের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেন অ্যাসাঞ্জ।

যৌন নিপীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সুইডেনের কর্তৃপক্ষ। এ অবস্থায় যুক্তরাজ্য থেকে সুইডেনে প্রত্যর্পণ এড়াতে ২০১২ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ।

অ্যাসাঞ্জের আশঙ্কা ছিল, সুইডেনে প্রত্যর্পণ করা হলে দেশটির সরকার তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে। লাখ লাখ গোপন মার্কিন নথি ফাঁস করার জন্য তাঁকে হত্যা করতে পারে যুক্তরাষ্ট্র।

সাত বছর লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন অ্যাসাঞ্জ।

২০১৯ সালে সুইডিশ কর্তৃপক্ষ অ্যাসাঞ্জের বিরুদ্ধে তদন্ত শেষ করে। তদন্তের আলোকে তারা তাঁকে প্রত্যর্পণের আবেদন বাদ দেয়।

২০১৯ সালে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। পরবর্তী পাঁচ বছর তিনি যুক্তরাজ্যের কারাগারে কাটান। কারাগারে থেকেই যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ এড়ানোর লড়াই করেন।

ইরাক, আফগানিস্তান যুদ্ধসহ যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি ফাঁস করায় যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তির মাধ্যমে গত মাসে অ্যাসাঞ্জ মুক্তি পেয়ে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফেরেন।

উইকিলিকসে অ্যাসাঞ্জের কাজের জন্য আনা অত্যন্ত গর্বিত। তিনি জোর দিয়ে বলেন, এই কাজের জন্য অ্যাসাঞ্জকে কখনোই কারাগারে পাঠানো উচিত হয়নি।

অ্যাসাঞ্জ ও তাঁর পরিবারের সদস্যরা এখন যে একসঙ্গে থাকতে পারছেন, সে জন্য আন্তরিকভাবে খুশি বলে জানান আনা। তিনি বলেন, অ্যাসাঞ্জকে যে শাস্তি দেওয়া হয়েছে, তা খুবই অসামঞ্জস্যপূর্ণ।

৪৫ বছর বয়সী আনা জুমে কথা বলেন। আনার কথায় এই বিষয়টি দ্রুত স্পষ্ট হয়ে যায় যে তাঁর মাথায় অ্যাসাঞ্জকে নিয়ে দুটি পৃথক ভাবনা আছে। একটি হলো তিনি একজন স্বপ্নদর্শীকর্মী। অপরটি হলো তিনি নারীদের সঙ্গে ভালো আচরণ করেন না। অবশ্য এই দুটি বিষয়কে মাথায় আলাদা করে রাখতে আনার কোনো সমস্যা নেই।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত