আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক

পাঁচ বছর পর রাশিয়া সফরের উদ্দেশ্যে যাত্রা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মস্কোতে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সোমবার রাতে পুতিনের সঙ্গে নৈশভোজেরও আয়োজন করা হয়েছে।


রাশিয়া থেকে মোদি অস্ট্রিয়াতেও যাবেন যা হবে গত ৪১ বছরে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সফর। অস্ট্রিয়ায় মোদি দেখা করবেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান দের বেলেন এবং চ্যান্সেলর কার্ল নেহামেরের সঙ্গে।

দিল্লির বিমানবন্দর থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মোদি এক বিবৃতিতে জানান, ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমি রাশিয়ায় যাচ্ছি। এছাড়া, আগামী তিনদিনে আমি অস্ট্রিয়াতেও যাবো যা আমার প্রথম অস্ট্রিয়া সফর। তিনি আরও বলেন, গত দশ বছরে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, নিরাপত্তা, শক্তি, বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন এবং সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। আমার বন্ধু পুতিনের সঙ্গে বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবো।

অস্ট্রিয়া সফর নিয়ে মোদি তার বিবৃতিতে লেখেন, অস্ট্রিয়া আমাদের নির্ভরযোগ্য অংশীদার। আমরা উভয়েই গণতন্ত্র এবং বহুত্ববাদের সমর্থক। প্রেসিডেন্ট আলেকজান্ডার এবং চ্যান্সেলর কার্লের সঙ্গে সাক্ষাতের জন্য আমি আনন্দিত। এই সফরটি গত ৪০ বছরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম অস্ট্রিয়া সফর।

 

উল্লেখ্য, ২০০০ সালে ভারত ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছিল। এই চুক্তির ভিত্তিতে প্রতি বছর দুই দেশের রাষ্ট্রপ্রধানেরা একবার করে বৈঠক করবেন। ২০১৯ সাল পর্যন্ত এই চুক্তির ভিত্তিতে বৈঠক হয়ে এসেছে। কিন্তু কোভিড মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে বৈঠক বন্ধ ছিল। ২০২১ সালে পুতিন ভারতে আসে। কিন্তু এরপর থেকে এই বৈঠক আর হয়নি। অবশেষে ২০২৪ সালে মোদি ও পুতিন আবারও বৈঠক করতে যাচ্ছেন। এই বৈঠকে গোটা বিশ্বের নজরে রয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত