আপডেট :

        যুক্তরাষ্ট্রে নবজাতকদের দেওয়া হবে ‘ফ্রিডম ২৫০’ বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ২০ লাখের বেশি যাত্রীর চাপ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

        ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গ্যাস কর, ৪ জুলাইয়ের ছুটির আগে বাড়বে জ্বালানির খরচ

        ক্যালিফোর্নিয়ার আগ্নেয়গিরিতে ১,৫০০ ফুট নিচে পড়েও প্রাণে বাঁচলেন নারী পর্বতারোহী

        দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন দূতরা, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নয়

        যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, জারি জরুরি সতর্কতা

        ক্রিপ্টোকারেন্সি থেকে এক বছরে ট্রাম্পের আয় ১০০ কোটি ডলারের বেশি

        জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

গাজা সিটিতে অবস্থিত ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন

গাজা সিটিতে অবস্থিত ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন

গাজা সিটিতে অবস্থিত ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন ইউএনআরডব্লিউএ'র সদর দপ্তরে সামরিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ সোমবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা।


ইসরায়েলের দাবি, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যালয়ের ভেতর সামরিক সরঞ্জাম রয়েছে এবং এই ভবনের কিছু কক্ষে ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাস জিম্মিদের আটকে রাখে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এর আগে এই এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন হামাস সদস্যকে তারা হত্যা করেছে এবং এই ভবনের নিচে একটি সুড়ঙ্গ পথ ধ্বংস করেছে।

আইডিএফ নিশ্চিত করেছে, তারা অভিযান শুরুর আগে সেখান থেকে লাউডস্পিকারে বেসামরিক ব্যক্তিদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। এ ছাড়া, নিরীহ মানুষের যাতায়াতের সুবিধায় তারা একটি করিডর চালু করার কথা জানিয়েছে।


ভোরে হঠাত করে ইসরায়েলি বাহিনী এগিয়ে এলে গাজা সিটির পশ্চিমে, তাল আল-হাওয়া মহল্লায় বড় আকারে বোমাবর্ষণ শুরু হয়। যার ফলে বেশ কিছু পরিবার নিজ বাড়িতে আটকা পড়ে।

এ ছাড়া, গাজা সিটির পশ্চিমে আর-রেমাল মহল্লায় সড়কের মোড়ে ফ্লোরিয়া বাণিজ্যিক কমপ্লেক্সের ওপরের তলাগুলোতেও বোমাহামলা হয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে, ব্যাংক অব ফিলিস্তিনের ভবনেও হামলা হয়েছে।

সম্প্রতি ইউএনআরডব্লিউএ পরিচালিত একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এর আগে গত শনিবার গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থীশিবিরের আল–জাউনি বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৭৫ জন আহত হন। নিহত হন অন্তত ১৬ জন।

এরপর রোববার অপর একটি স্কুলেও হামলা চালায় আইডিএফ।

হামাসনিয়ন্ত্রিত গাজার বেসরকারি নিরাপত্তাসংক্রান্ত একটি সংস্থা জানিয়েছে, রোববার গাজা নগরীর হলি ফ্যামিলি বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে।

তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, গাজা নগরীর ওই বিদ্যালয় প্রাঙ্গণে হামাস যোদ্ধারা লুকিয়ে ছিলেন। সেই সঙ্গে ওই বিদ্যালয়ে হামাসের জন্য গোপনে অস্ত্র বানানো হতো।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এতে এক হাজার ১৭০ জন নিহত হন। জিম্মি হন প্রায় ২৫০ জন।

এই হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজায় নজিরবিহীন ও নির্বিচার বিমানহামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। গত ৯ মাসে ফিলিস্তিনি নিহতের সংখ্যা অন্তত ৩৮ হাজার ১৫৩। আহতের সংখ্যা অন্তত ৮৭ হাজার ৮২৮। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত