আপডেট :

        নিউইয়র্কে পাঁচতলার জানালা থেকে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু

        হার্ভার্ড-এমআইটির শিক্ষার্থী থেকে মেয়র, কে এই নিথিয়া রামন

        কয়েক দশক ধরে গ্যাং সহিংসতা কমাতে কাজ, এবার হ ত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

        সমুদ্রগর্ভে হারানোর ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রেলপথ, রক্ষায় বড় উদ্যোগ

        ট্রাম্পের ২৫০ ফুট বিজয়স্তম্ভ নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞা দিলেন মার্কিন বিচারক

        নিজের সাজানো ওভাল অফিসের পরিবর্তন ঠেকাতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

        ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা কমালেন গভর্নর গ্যাভিন নিউজম

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসকে হারিয়ে ইতিহাস গড়লেন নিত্যা রামন

        ‘শত্রু আর কেউ নয়, আমরাই’, ট্রাম্প শিবিরের ভেতরের ব্যর্থতার চিত্র প্রকাশ্যে

        ৩৩টি গবেষণায় উঠে এল পু রুষাঙ্গের গড় আকার, দৈর্ঘ্য ও পরিধি নিয়ে বাস্তব তথ্য

        নিউইয়র্কের ব্রুকলিনে আবাসিক ভবনে ভয়াবহ আ গুন, ছয়জনের মৃ ত্যু

        হরমুজ প্রণালিতে আরও তিনটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত, যু দ্ধ বন্ধে ইরানের চাপ অব্যাহত

        ধর্ষণ ও যৌন হা মলার মামলায় দোষী সাব্যস্ত ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড

        কালো পোশাকে ইনগলউড থেকে নিখোঁজ ১৫ বছরের কিশোর, সন্ধানে জরুরি বার্তা

        ৭৫০ মিলিয়ন ডলারের সংস্কারকাজে ১৬ মাস বন্ধ থাকবে লস এঞ্জেলেসের গুরুত্বপূর্ণ সেতু

        বিকেলেই অন্ধকার নামায় বিরক্ত ট্রাম্প, সিনেটকে সময় পরিবর্তন বন্ধের আইন পাসের তাগিদ

        টাম্পায় সিটিব্যাংকে গু লি চালিয়ে নারী হ ত্যা, নিরাপত্তাকর্মীর পাল্টা ব্যবস্থায় নি হ ত হামলাকারী

        ক্যালিফোর্নিয়ায় বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী সেতুতে বসছে নজরদারি ক্যামেরা, দেখা যাবে প্রাণীদের চলাচল

        ধনীদের সম্পদের ওপর কর বসানোর উদ্যোগে বিভক্ত ক্যালিফোর্নিয়ার ভোটার, সামনে এল নানা কারণ

        ডেমোক্র্যাটদের বড় জয়ে চাপে ইলন মাস্ক, ঝুঁকিতে স্পেসএক্স ও টেসলার ভবিষ্যৎ

বিপর্যস্ত মুম্বাই, রেড অ্যালার্ট জারি

বিপর্যস্ত মুম্বাই, রেড অ্যালার্ট জারি

প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের মুম্বাইয়ের জনজীবন। স্থানীয় সময় সোমবার রাত ১টা থেকে আজ সকাল ৭টা পর্যন্ত ৬ ঘণ্টায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। খবর এনডিটিভি।


এনডিটিভি জানায়, বৃষ্টিতে চারদিক জলমগ্ন থাকায় বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। প্লাবিত হয়েছে বহু নিচু এলাকা। এমন পরিস্থিতিতে মুম্বাই নগরী ও এর আশপাশের বিভিন্ন এলাকার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

বৈরি আবহাওয়ায় বাতিল করা হয়েছে অর্ধশত ফ্লাইট। বিঘ্নিত হচ্ছে রেল পরিষেবা। বহু স্থানে লোকাল ট্রেনগুলো ঘণ্টার পর ঘণ্টা লাইনের ওপরই দাঁড়িয়ে আছে। ফলে হাজার হাজার রেলযাত্রী বিপাকে পড়েছে। এ ছাড়া ব্যহত হচ্ছে সড়ক যোগাযোগও। 

মুম্বাই, রত্নাগিরি, রাইগাদ, সাতারা, পুনে ও সিন্ধুদুর্গ জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর। আর থানে ও পালঘরে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। জরুরি দরকার ছাড়া বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত