আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

নিখোঁজ পর্বতারোহীর অক্ষত মরদেহ পাওয়া গেলো ২২ বছর পর

নিখোঁজ পর্বতারোহীর অক্ষত মরদেহ পাওয়া গেলো ২২ বছর পর

পর্বত আরোহণের সময় নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে থাকেন পর্বতারোহীরা, অনেকে হারান প্রাণ। বেশিরভাগ ক্ষেত্রেই এদের মৃতদেহ ধ্বংসস্তূপ বা বরফখণ্ডের নিচে চাপা পড়ায় আর খুঁজে পাওয়া যায় না। তবে নিখোঁজের দীর্ঘ ২২ বছর পর পেরুর একটি পর্বত থেকে মার্কিন এক পর্বতারোহীর মরদেহ ‘অক্ষত’ অবস্থায় উদ্ধার করা হয়েছে।


বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০২ সালে পেরুর বরফে আবৃত হুয়াসকারানের ২২ হাজার ফুট উচ্চতার পর্বতে আরোহণ করতে যান মার্কিন পর্বতারোহী উইলিয়াম স্টাম্পফল (৫৯)। এ সময় তিনি এবং তার দলটি তুষারঝড়ের কবলে পড়েন।

পরে স্টাম্পফলকে খুঁজে পাওয়া না গেলে, তার সন্ধানে অভিযান চালানো হয়। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

অবশেষে সোমবার (৮ জুলাই) তার মরদেহ ‘অক্ষত’ অবস্থায় উদ্ধার করেছে পেরুর পুলিশ। তারা জানায়, ‘স্টাম্পফল এতদিন তুষারের নিচে চাপা পড়ে ছিলেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আন্দেসের কর্দিলেরা ব্লাঙ্কা রেঞ্জে বরফ গলে যাওয়ায় তার মরদেহটি দৃশ্যমান হয়েছে।’


পুলিশের দেয়া ছবিতে দেখা গেছে, বরফের মধ্যে থাকার কারণে স্টাম্পফলের মরদেহ, পরনের পোশাক, সাজসজ্জা, পায়ের জুতা বেশ ভালোভাবেই সুরক্ষিত আছে। এমনকি তার সঙ্গে পাসপোর্টও পাওয়া গেছে। এ কারণে সহজেই তার পরিচয় শনাক্ত করা গেছে।

পেরুর উত্তর-পূর্বাঞ্চলে হুয়াসকারান ও কাশানের মতো বরফাবৃত পর্বতগুলোর অবস্থান। বিশ্বের পর্বতারোহীদের কাছে এ পর্বতগুলো বেশ আকর্ষণীয়।

সেখানে এক ইসরায়েলি পর্বতারোহী নিখোঁজ হওয়ার এক মাস পর গত মে মাসে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত মাসে সেখান থেকে ইতালির নাগরিক এক পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আন্দিয়ানের আরেকটি পর্বতে ওঠার চেষ্টা করার সময় পড়ে গিয়েছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত