আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

অত্যাধুনিক প্রযুক্তির মোকাবিলায় পুরনো পদ্ধতি অনুসরণ

অত্যাধুনিক প্রযুক্তির মোকাবিলায় পুরনো পদ্ধতি অনুসরণ

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উন্নত ও আধুনিক নজরদারি প্রযুক্তি এড়াতে পুরনো প্রযুক্তি ব্যবহার করছে। হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ একে ইসরায়েলকে ‘অন্ধ’ করার কৌশল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে কঠিন প্রযুক্তির মোকাবিলায় প্রয়োজন পুরনো পদ্ধতি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।


সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বেড়েছে। ইসরায়েলি আক্রমণে ৩৩০ জন হিজবুল্লাহ যোদ্ধা এবং ৯০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। অপরদিকে, ইসরায়েলে ২১ জন সেনা ও ১০ জন বেসামরিক নিহত হয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করছে। হিজবুল্লাহ ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহকে ব্যাহত করতে ড্রোন ব্যবহার করছে।

হিজবুল্লাহ মোবাইল ফোনের পরিবর্তে পেজার ও কুরিয়ার ব্যবহার শুরু করছে। যা তাদের শনাক্ত করা কঠিন করে তুলেছে। এছাড়া তারা সাংকেতিক বার্তা এবং পুরনো টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করছে।


বিশেষজ্ঞরা বলছেন, পুরনো পদ্ধতিগুলো উচ্চপ্রযুক্তির নজরদারি এড়াতে কার্যকর হতে পারে। লেবাননের একজন বিশ্লেষক কাসেম কাসির বলেন, তথ্য ও প্রযুক্তি যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু প্রযুক্তিগত উন্নতির বিরুদ্ধে পুরনো পদ্ধতিতে ফিরতে হবে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে এবং গোষ্ঠীটির হামলায় বেসামরিক লোকজনের ক্ষতি কমানোর চেষ্টা করছে।

ইসরায়েলি হামলার হিজবুল্লাহর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি হয়েছে। যোদ্ধাদের মোবাইল ফোন নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে তাদের ড্রোনের মাধ্যমে ইসরায়েলের পর্যবেক্ষণ বেলুনে আক্রমণ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, আক্রমণের ফলে কোনও ক্ষতি হয়নি।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর ড্রোন হামলার ফলে কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। তবে হিজবুল্লাহর প্রযুক্তিগত সচেতনতা বেড়েছে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত