আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ভিন্নমতের বিরুদ্ধে দমন-পীড়ন অব্যাহত রেখেছে রাশিয়া

ভিন্নমতের বিরুদ্ধে দমন-পীড়ন অব্যাহত রেখেছে রাশিয়া

ভিন্নমতের বিরুদ্ধে দমন-পীড়ন অব্যাহত রেখেছে রাশিয়া। দেশটিতে এবার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির বিধবা স্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। চরমপন্থার অভিযোগে তার বিরুদ্ধে এই নির্দেশ দেয় রাশিয়ান আদালত। বুধবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর একটি আদালত রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির বিধবা স্ত্রীর বিরুদ্ধে চরমপন্থার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। অবশ্য নাভালনির স্ত্রী বর্তমানে রাশিয়ার বাইরে রয়েছেন।

তাস নিউজ এজেন্সি জানিয়েছে, রাশিয়ার বাইরে বসবাসকারী ইউলিয়া নাভালনায়ার বিরুদ্ধে ‘চরমপন্থি সমাজে অংশগ্রহণে’ জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বিবিসি বলছে, গত এক দশকের মধ্যে রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য বিরোধী নেতা ছিলেন নাভালনি। আর্কটিক সার্কেল জেলে বন্দি থাকা অবস্থায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি মারা যান। রাশিয়ান কর্তৃপক্ষ বলেছিল, তিনি প্রাকৃতিক কারণে মারা গেছেন। তবে তার বিধবা বলেছেন, নাভালনিকে ‘নির্যাতন, ক্ষুধার্ত রেখে হত্যা করেছেন’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


নাভালনি মূলত চরমপন্থার অভিযোগে ১৯ বছরের কারাভোগ করছিলেন। তার বিরুদ্ধে এই অভিযোগ ও সাজাকে ব্যাপকভাবে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হিসাবে দেখা হয়।

এদিকে নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিক্রিয়া জানিয়ে ইউলিয়া নাভালনায়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন: ‘আপনি যখন এই বিষয়ে লিখবেন, দয়া করে মূল জিনিসটি লিখতে ভুলবেন না: ভ্লাদিমির পুতিন একজন খুনি এবং একজন যুদ্ধাপরাধী।’

তিনি আরও বলেন, ‘তার জায়গা কারাগারে এবং হেগের অন্য কোথাও নয়।’

এদিকে আলেক্সি নাভালনির মৃত্যুর পর স্বামীর কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নাভালনায়া। মস্কো আদালত রায় দিয়েছে, নাভালনায়াকে হেফাজতে নিয়ে রিমান্ডে নেওয়া উচিত এবং এরপরই তাকে ওয়ান্টেড ঘোষণা করা হয়।

আদালতের এই সিদ্ধান্তের অর্থ হলো, নাভালনির এই বিধবা স্ত্রী রাশিয়ায় পা রাখলে তাকে গ্রেপ্তারের মুখোমুখি হতে হবে।

উল্লেখ্য, মিসেস নাভালনায়া গত মার্চ মাসে তার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে পারেননি। যদিও এরপর থেকে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পশ্চিমা নেতাদের অনেকের সঙ্গেই দেখা করেছেন।

এই মাসে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এটি একটি অলাভজনক সংস্থা যা বিশ্বজুড়ে মানবাধিকারের প্রচার ও সুরক্ষার জন্য কাজ করে।

নাভালনায়া বলেছেন, পুতিনের বিরুদ্ধে তার স্বামী যে লড়াই করেছিলেন, তা আরও জোরদার করতে তিনি তার ভূমিকা পালন করবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত