আপডেট :

        বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে ইউরোপের দেশ নরওয়ে

        বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

        ফ্লোরিডায় বিরল মাশরুমে মিলল হ্যালুসিনেশন সৃষ্টিকারী উপাদান ও প্রাণঘাতী বিষ

        লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সন্ত্রা সী সংগঠনের তালিকায় এখন ২২টি গোষ্ঠী

        ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আহ্বান নিউইয়র্কের সমাজতন্ত্রীদের

        ঝড়ের প্রভাবে উত্তাল প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ার সৈকতে বিপজ্জনক পরিস্থিতি

        সিকিমে ভারতের আকাশসীমায় ২০ মিনিটের বেশি চক্কর চীনা যুদ্ধবিমানের

        মেক্সিকোতে পুলিশের হেলিকপ্টার থেকে গু লি, প্রাণ গেল ৭ বছর বয়সী মার্কিন শিশুর

        মায়ামি বিমানবন্দরে ইউপিএসের কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের

        ১৪ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        স্বাস্থ্যবিমার বাড়তি খরচ কর্মীদের ওপর চাপাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, কমতে পারে চিকিৎসাসুবিধা

        ব্যক্তিগত ব্যবহারের জন্য সাইবারক্যাব বিক্রির আমন্ত্রণ জানাল টেসলা, দাম ২৯ হাজার ৯৯০ ডলার

        রাউটারের ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ, তদন্তের মুখে প্রযুক্তি ঠিকাদার এল৩ হ্যারিস

        বয়স্ক মুসলিম ব্যক্তিকে বিয়ে করতে অস্বীকৃতি, ১৮ বছরের খ্রিস্টান তরুণীকে পিটিয়ে হ ত্যার অভিযোগ

        দূষণের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে টিরজেপাটাইড ইনজেকশন প্রত্যাহার, ঝুঁকিতে কিছু রোগী

        ছুটির মৌসুমে পাঁচটি ফ্রি গেস্ট পাস ও নতুন সদস্যপদে ৭০ ডলার ছাড় দিচ্ছে ক্লিয়ার

        সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় বড় পরিবর্তনের শঙ্কা, অবসরভাতা সুরক্ষায় এখনই প্রস্তুতি জরুরি

        সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২৬ শতাংশ কমার আশঙ্কা, ২০৩২ সালে মাসে কমতে পারে ৫৪৩ ডলার

        রিপাবলিকানরা সংস্কার না আনলে যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের উত্থান ঘটবে, সতর্কবার্তা সাবেক উপদেষ্টার

        পরিবেশ সুরক্ষা নাকি দ্রুত জ্বালানি উন্নয়ন, বিল নিয়ে দ্বিধায় ডেমোক্র্যাটরা

রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া এবং ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ভারতীয়দের ফেরত পাঠানো হবে

রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া এবং ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ভারতীয়দের ফেরত পাঠানো হবে

রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া এবং ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে রাশিয়া। ভারতীয়দের তাদের নিয়োগকে সম্পূর্ণ বাণিজ্যিক উল্লেখ করে বিষয়টির দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছে মস্কো। বুধবার (১০ জুলাই) ভারতে অবস্থিত রুশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স রোমান বাবুশকিন বলেছেন, রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের প্রয়োজন নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।


ভারতের সংবাদমাধ্যম এএনআইকে রোমান বাবুশকিন বলেছেন, যুদ্ধরত বেশিরভাগ ভারতীয় রাশিয়ায় এসেছিলেন কাজ করার জন্য। কিন্তু তাদের নিয়োগ হয়েছে সেনাবাহিনীতে। এই ভারতীয়ের সংখ্যা এতোটাই নগণ্য যে, তারা যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির কোন পরিবর্তন করতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি।


এই ভারতীয়রা এজেন্টদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। তাই এ সম্পর্কে বাবুশকিন বলেন, বিষয়টির তদন্ত ভারত ও রাশিয়ায় যৌথভাবে হওয়া উচিত। এর কারণ হিসেবে তিনি বলেন, এই এজেন্টদের বেশিরভাগেরই বসবাস ভারতে।

লোভনীয় চাকরি ও শিক্ষার সুযোগের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৩০/৪০ জন ভারতীয় রাশিয়ায় যেতে প্রলুব্ধ হয়। বর্তমানে তারা রুশ সেনাবাহিনীতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। যুদ্ধে চার ভারতীয় নিহত হয়েছে বলেও দাবি করেছে ভারত।


এই বিষয়টি চলতি সপ্তাহেই মস্কো সফর করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার একটি মূল এজেন্ডা ছিল।

মঙ্গলবার মোদির এক সফরসঙ্গী পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেন, রাশিয়া দ্রুত তাদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মিথ্যা প্রতিশ্রুতিতে ভারতীয়দের রাশিয়ায় পাঠানো হয়েছে,যা মানব পাচারের অংশ হিসেবে এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। এরই মধ্যে ১০ ভারতীয়কে রাশিয়া থেকে ফেরত আনাও হয়েছে।

দিল্লির সঙ্গে মস্কোর সম্পর্ক বরাবরই ভালো। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে অভিযান চালালে রুশ অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞা দেয় পশ্চিমারা। তারপরও রেকর্ড পরিমাণ রাশিয়ান তেল কেনে ভারত।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত