আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

অবতরণের সময় বিমানে আগুন

অবতরণের সময় বিমানে আগুন

সৌদি আরবের রিয়াদ থেকে পাকিস্তানের পেশোয়ারগামী একটি বিমানে অবতরণের সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২৭৬ জন যাত্রী ও ২১ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। খবর টাইমস অব ইন্ডিয়ার।


পেশোয়ারের বাচা খান আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিয়া এয়ারলাইনসের ওই ফ্লাইটটি অবতরণের সময় বিমান ট্রাফিক কন্ট্রোলাররা ল্যান্ডিং গিয়ারের বাম দিকে আগুন এবং ধোঁয়া দেখতে পান। তখনই পাইলট এবং উদ্ধারকারী দলকে বিষয়টি অবহিত করেন ট্রাফিক কন্ট্রোলার। পরে দমকল বাহিনী গিয়ে আগুন নিভিয়ে ফেলে। 
 
ঘটনার ভিডিও ফুটেজে, যাত্রীদের জরুরি স্লাইডের মাধ্যমে বিমান থেকে নামতে দেখা যায়। 


পাকিস্তানি সম্প্রচারমাধ্যম সামা টিভি জানিয়েছে, সামান্য আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 


সৌদিয়া এয়ারলাইনস কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বিমানটি অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। বিমানটি এখন বিশেষজ্ঞদের ‘প্রযুক্তিগত মূল্যায়নের’ মধ্য দিয়ে যাচ্ছে।
 
ব্লুমবার্গ জানিয়েছে, বিমানটি ছিল সাত বছরের পুরনো এয়ারবাস এ৩৩০-৩০০ মডেলের। 

পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটির (সিএএ) মুখপাত্র সাইফুল্লাহর উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিমানটির ল্যান্ডিং গিয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে এবং সেটিকে একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে।
 
পেশোয়ার বিমানবন্দরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ডন আরও জানিয়েছে, বিমানবন্দরটি চালু আছে এবং সব ফ্লাইট তাদের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলবে

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত