আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

কোভিড-১৯ সংক্রমণে এখনো সারা বিশ্বে সপ্তাহে মৃত্যু হাজারের অধিক

কোভিড-১৯ সংক্রমণে এখনো সারা বিশ্বে সপ্তাহে মৃত্যু হাজারের অধিক

কোভিড-১৯ সংক্রমণে এখনো সারা বিশ্বে সপ্তাহে প্রায় ১ হাজার ৭০০ লোকের মৃত্যু হচ্ছে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার ঝুঁকিপূর্ণ জনসংখ্যাকে এই রোগের বিরুদ্ধে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসিস ভ্যাকসিনের কভারেজ কমে যাওয়ার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্রমাগত মৃত্যুর সংখ্যা সত্ত্বেও, ‘তথ্য বিশ্লেষণে দেখা যায় স্বাস্থ্যকর্মী এবং ৬০ বছর বয়সের বেশি লোকের মধ্যে ভ্যাকসিনের কভারেজ হ্রাস পেয়েছে। এই দুটি গ্রুপ সবচেয়ে ঝুঁকিপূর্ণ।’

‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর লোকেরা তাদের শেষ ডোজ নেওয়ার ১ বছরের মধ্যে একটি কোভিড -১৯ টিকা গ্রহণ করবেন।’


ডব্লিওএইচও-তে সাত মিলিয়নেরও বেশি কোভিড মৃত্যুর খবর দেওয়া হয়েছে, যদিও মহামারিটিতে প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি বলে মনে করা হয়।
করোনা অর্থনীতিকেও ছিন্নভিন্ন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে।

এদিকে, ভাইরাস নজরদারি এবং সিকোয়েন্সিং বজায় রাখতে এবং সাশ্রয়ী মূল্যের এবং নির্ভরযোগ্য পরীক্ষা, চিকিৎসা এবং ভ্যাকসিনের পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করার জন্য সরকারগুলোকে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

২০১৯ সালের শেষের দিকে চীনের উহানে ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার তিন বছরেরও বেশি সময় পরে টেড্রোস ২০২৩ সালের মে মাসে একটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরী হিসেবে করোনার সমাপ্তি ঘোষণা করেছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত