আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

‘ধাতব স্যুটের বর্ম’ তৈরি করতে চান টেসলার প্রধান ইলন মাস্ক

‘ধাতব স্যুটের বর্ম’ তৈরি করতে চান টেসলার প্রধান ইলন মাস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যাচেষ্টার পর মার্ভেলের সুপারহিরো চরিত্র আয়রন ম্যানের মতো ‘ধাতব স্যুটের বর্ম’ তৈরি করতে চান টেসলার প্রধান ইলন মাস্ক। খবর দ্য ইনডিপেন্ডেন্টের। 


গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে ইলন মাস্ক বলেন, ‘হয়তো এখন সেই উড়ন্ত ধাতব স্যুটের বর্ম তৈরির সময় এসেছে’। নিজের নিরাপত্তা বাড়ানো প্রসঙ্গে এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে বলেন এ কথা বলেন তিনি। 

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেওয়ার জন্য টেসলার প্রধানকে নিজের নিরাপত্তা বিষয়ে জোর দেওয়ার পরামর্শ দেন এক্সের ব্যবহারকারী ও মাস্কের ভক্তরা। 


মাস্ক বলেন, ‘সামনে অনেক বিপদ রয়েছে। ‘গত আট মাসে’ দুই ব্যক্তি ‘ভিন্ন ভিন্ন সময়ে’ তার জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন।’ 

টেক্সাসে অবস্থিত টেসলার সদর দপ্তর থেকে মাত্র ২০ মিনিট গাড়ি চালানোর দূরত্ব থেকে তাদের বন্দুকসহ গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন মাস্ক। 

ট্রাম্পের হত্যাচেষ্টার পরপরই এমন মন্তব্য করলেন মাস্ক। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্টের প্রতি ‘পুরোপুরি’ সমর্থন দিয়েছেন তিনি।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, ট্রাম্পকে নির্বাচনে জেতানোর জন্য কাজ করা রাজনৈতিক কমিটি ‘আমেরিকা প্যাক’-এ অনুদান দিয়েছেন মাস্ক। তবে অনুদানের পরিমাণ জানা যায়নি। 

তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে পুরোপুরি সমর্থন করি এবং তার দ্রুত আরোগ্য কামনা করি।’ 

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এক নির্বাচনী প্রচারণায় মঞ্চে ওঠার প্রায় ১৫ মিনিট পর ট্রাম্পের ওপর গুলি করা হয়। এর ফলে ট্রাম্পের ডান কান ফুটো হয়ে যায়। এর পরপরই তাঁকে ঘিরে ধরে মঞ্চ থেকে সরিয়ে ফেলেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস সদস্যরা। 

কর্তৃপক্ষ জানিয়েছে, সমাবেশে এক সমর্থক নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। 

সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে নিহত হন বন্দুকধারী। হামলাকারীকে পেনসিলভানিয়ার বেথেল পার্কের ২০ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

এ ঘটনা প্রতিরোধ ব্যর্থতার জন্য সিক্রেট সার্ভিসকে দোষারোপ করেছেন ইলন মাস্ক। 

তবে হামলার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্র্যুথ সোশ্যালে সিক্রেট সার্ভিসদের ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত