আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

শিয়া মসজিদে হামলার দায় স্বীকার করলো আইএস

শিয়া মসজিদে হামলার দায় স্বীকার করলো আইএস

ওমানের একটি শিয়া মুসলিম মসজিদে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার (১৬ জুলাই) এক বিবৃতিতে দায় স্বীকার করে গোষ্ঠীটি। খবর রয়টার্সের।

সোমবারের ওই হামলায় তিন হামলাকারীসহ অন্তত নয়জন নিহত হন। এ ধরনের হামলার ঘটনা তেল উৎপাদনকারী উপসাগরীয় এই দেশটিতে বিরল। 

ওমান পুলিশ জানিয়েছে, পাকিস্তানি, ভারতীয় ও ওমানি কর্মকর্তাদের মতে, বন্দুক হামলায় নিহতদের মধ্যে চার পাকিস্তানি, এক ভারতীয় এবং এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। নিরাপত্তাকর্মীসহ একাধিক দেশের আরও ২৮ জন আহত হয়েছেন।

ইসলামিক স্টেট মঙ্গলবার গভীর রাতে একটি বিবৃতিতে বলেছে, তাদের তিন ‘আত্মঘাতী হামলাকারী’ সোমবার সন্ধ্যায় মসজিদে উপাসকদের ওপর গুলি চালায় এবং মঙ্গলবার সকাল পর্যন্ত ওমানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় করে।


আইএস তার টেলিগ্রাম সাইটে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এবং রয়টার্স যাচাইকৃত আরেকটি ভিডিওতে মানুষদের মসজিদ থেকে ছুটে আসতে দেখা গেছে। তখন গুলির শব্দ শোনা যাচ্ছিলো।

এই হামলার উদ্দেশ্য কী তা শনাক্ত করতে বা এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না এ বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ।

ওমানি কর্তৃপক্ষও হামলাকারীদের পরিচয় প্রকাশ করেনি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত