আপডেট :

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রামাণ্যচিত্র 'ড. নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা'র প্রদর্শনী হয়েছে প্যারিসে

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রামাণ্যচিত্র 'ড. নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা'র প্রদর্শনী হয়েছে প্যারিসে

একুশে পদকপ্রাপ্ত লেখক, বীর মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নূরুন নবীর বর্ণাঢ্য ও সংগ্রামমুখর জীবনকর্ম নিয়ে নাদিম ইকবাল নির্মিত মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রামাণ্যচিত্র 'ড. নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা'র প্রদর্শনী হয়েছে প্যারিসে। গতকাল ২৮ জুলাই রোববার সন্ধ্যা সাতটায় সাহিত্যের ছোটোকাগজ স্রোতে'র আয়োজনে প্যারিসের লু ব্রাডি সিনেমা হলে বিপুল সংখ্যক প্রবাসি বাংলাদেশিদের উপস্থিতে এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।   প্রামাণ্যচিত্র প্রদর্শনী শেষে 'স্রোত' সম্পাদক কবি বদরুজ্জামান জামানের সঞ্চালনায় শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা । অংশ নেন-অনুষ্ঠানের মধ্যমনি ড. নুরুন নবী,  মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আমীরুল আরহাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান প্রমুখ। উপস্থিত ছিলেন- কবি লেখক সাহিত্যিকবৃন্দ, বাংলা ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।   বীর মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নূরুন নবী তাঁকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র নিয়ে বলেন- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ২৫ মার্চ রাত্রে প্রতিবাদী ছাত্রদের মিছিলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ব্যারিকেড সৃষ্টি করতে গিয়ে আহত হন এবং কিছুদিন পর আহত অবস্থাতেই টাঙ্গাইল চলে যান। সুস্থ হওয়ার পরপরই ছাত্র, কৃষক ও মজুরসহ সাধারণ মানুষকে সংগঠিত করে যোগ দেন টাঙ্গাইলের কাদের সিদ্দিকীর 'কাদেরিয়া বাহিনীতে'। মুক্তিযুদ্ধে তার দায়িত্ব ছিল যুদ্ধের কৌশল নির্ধারণ এবং ভারতের কাছ থেকে অস্ত্র সংগ্রহ ও বহন করে নিয়ে আসা। তিনি যমুনা নদী দিয়ে নৌকায় অস্ত্র নিয়ে আসতেন।   নূরুন নবী যুদ্ধ পরিকল্পনা ও বার্তাবাহকের কাজে অভিজ্ঞ ছিলেন। তিনি সম্মুখ যুদ্ধ ছাড়াও মুক্তিযোদ্ধা ও ভারতীয় কমান্ডারদের মধ্যে যোগাযোগ স্থাপনের মতো গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তিনি ভারতীয় সীমান্ত পার হয়ে মুক্তিযোদ্ধাদের অস্ত্রের জোগান দিতেন এবং ১৯৭১ সালের ১১ ডিসেম্বর যখন ভারতীয় ছত্রীসেনা টাঙ্গাইলে অবতরণ করে তখন নূরুন নবী অর্কেস্ট্রাবাদক দলের অন্যতম সদস্য ছিলেন। ১৯৭২ সালের ৬ মে 'ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ' সাময়িকী মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জন্য তাকে টাঙ্গাইলে কাদেরিয়া বাহিনীর 'দ্য ব্রেইন' বলে উল্লেখ করে।   প্রামাণ্যচিত্রটিতে মুক্তিযুদ্ধের সত্যিকারের ফুটেজও ব্যবহৃত হয়েছে। সেই সঙ্গে ড. নূরুন নবীর কর্মকাণ্ড সম্পর্কে যারা জানেন, এমন বিশিষ্টজনদের সাক্ষাৎকার ও মন্তব্য গ্রহণ করা হয়েছে।   প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পৃষ্ঠপোষক কাজী এনায়েত উল্লাহ বলেন-  মুক্তিযোদ্ধারা আমাদের সম্পদ, জাতির গর্বিত সন্তান। আমাদের এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো দরকার। ড. নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা প্রামাণ্যচিত্রের মাধ্যমে সঠিক ইতিহাস জানানো সম্ভব।   অনুষ্ঠানে সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ড এবং ধ্বংসযজ্ঞের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবী জানানো হয়। কোটা বিরুধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবে স্ব স্ব ধর্মরীতিতে তাদের আত্মার শান্তি প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।     এলএবাংলাটাইমস/আইটিএলএস                  

শেয়ার করুন

পাঠকের মতামত