আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

মাদুরোর বিরোধীকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি যুক্তরাষ্ট্রের

মাদুরোর বিরোধীকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি যুক্তরাষ্ট্রের

ছবি: এলএবাংলাটাইমস

বিরোধী দলের প্রার্থী এডমুন্ডু গনজালেসকে ভেনেজুয়েলার বিতর্কিত নির্বচনের জয়ী হসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নির্বাচনের পর দেশটির ইলেক্টোরাল কাউন্সিল নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করেছিল। তবে মাদুরোর জয় প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যথেষ্ট প্রমাণাদিতে যুক্তরাষ্ট্রের কাছে, বিশেষ করে ভেনেজুয়েলার মানুষের কাছে এটি পরিষ্কার যে, ২৮ জুলাইয়ের নির্বাচনে এডমুন্ডো গনজালেস বেশিরভাগ ভোট পেয়েছেন।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরো ২৮ জুলাইয়ের নির্বাচনের মাধ্যমে তুতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বলে দাবি করছেন।

নির্বাচনের পর দেশটির ইলেক্টোরাল কাউন্সিল নিকোলাস মাদুরো ৫১ ভাগ ভোট পেয়ে জয়ী হয়েছেন এমন ঘোষণা দেয়। তবে বিরোধী দলগুলো নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানায়। বিতর্কিত এই নির্বাচনের পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে।

দেশটির বিরোধী দলের দাবি, শতকরা ৯০ ভোটের ফলাফল বলছে, এডমুন্ডো গনজালেস মাদুরোর চেয়ে দ্বিগুণ বেশি ভোট পেয়েছেন।

নিজেদের দাবির পক্ষে একটি পাবলিক ওয়েবসাইটে ভোটের এই ফলাফলের বিস্তারিত প্রকাশ করে বিরোধীরা। অবশ্য সরকারের পক্ষ থেকে প্রতি প্রার্থীর জাতীয় ভোটের মোট ফলাফল প্রকাশ করা হয়েছিল।

তবে ব্লিংকেনের বিবৃতিতে ওপেক রাষ্ট্র ভেনেজুয়েলার উপর নতুন কোনো নিষেধাজ্ঞার কথা বলা হয়নি, যদিও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ব্লিংকেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত