আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

ইউটিউবের সাবেক সিইও সুসান ওজসিকির মৃত্যু

ইউটিউবের সাবেক সিইও সুসান ওজসিকির মৃত্যু

ইউটিউবের সাবেক সিইও সুসান ওয়াজসিকি মারা গেছেন। শুক্রবার (৯ আগস্ট) ৫৬ বছর বয়সে মারা যান তিনি। 


সার্চ জায়ান্ট গুগলের প্রতিষ্ঠালগ্নে নিজের গ্যারেজে জায়গা করে দিয়েছিলেন সুসান। গুগলে দীর্ঘদিনের নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন তিনি।


গুগলের অন্যতম আয়ের উৎস অর্থাৎ কোম্পানিটির ‘বিজ্ঞাপন ব্যবসা’ পরিচালনা করার পাশাপাশি এক দশকের বেশি সময় ধরে ইউটিউবের সিইও’র দায়িত্ব পালন করেছেন ওয়াজসিকি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াজসিকির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার স্বামী ডেনিস ট্রপার ও গুগল সিইও সুন্দার পিচাই।


১৯৯৮ সালে গুগলে যোগ দেন ওজসিকি। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি ইউটিউবের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে, ‘পরিবার, স্বাস্থ্য, ও ব্যক্তিগত কাজে’ সময় দেওয়াকে কারণ দেখিয়ে পদত্যাগ করেন ওয়াজসিকি।

ট্রপার ও পিচাই পোস্টে বলেছেন, ‘নন-স্মল সেল’ শ্রেণির ফুসফুস ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। আর এ বছরের শুরুতে তার ছেলে মার্কো ট্রপারও মারা গেছেন।

২০১৪ সালে সাবেক ইউটিউব সিইও ওজসিকিকে বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনা ৫০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির একজন বলে আখ্যা দিয়েছিল ভার্জ।

অনেকদিন ধরেই কোম্পানির অন্যতম ক্ষমতাধর নারী হিসেবে বিবেচনা করা হত ওজিসিকিকে। ২০১১ সালে, তিনি ব্যক্তিগতভাবে গুগলের পরিচালনা পর্ষদকে ইউটিউব কেনার বিষয়ে রাজি করিয়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন শহর স্যান হোসেভিত্তিক দৈনিক মার্কারি নিউজ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, গুগলের বিশাল বিজ্ঞাপনের ব্যবসা দাঁড় করানোর ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন ওজিসিকি, যেখানে তিনি ‘অ্যাডসিন’ তৈরিতে সাহায্য করেছিলেন কোম্পানিকে।

পাশাপাশি, ২০০৭ সালে বিজ্ঞাপন কোম্পানি ‘ডাবলক্লিক’ অধিগ্রহণের অন্যতম কারিগরও ছিলেন সাবেক এ গুগল নির্বাহী। গুগলের বিজ্ঞাপন সাম্রাজ্যের ভিত্তি তৈরিতে এ চুক্তিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত