আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বিপর্যস্ত গ্রিস, সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের

বিপর্যস্ত গ্রিস, সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস। এরই মধ্যে আগুন এথেন্সের উত্তরাঞ্চলীয় ভারনাভাস গ্রামের ৩৫ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছে। ফলে সেখানকার ঘরবাড়ি ও গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রবিবার ওই এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।


শনিবার থেকে দেশটিতে ৪০টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে ৭টিকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে দমকল বাহিনী। আগুনের শিখা প্রায় ৮০ ফুট উচ্চতায় উঠছে। এমনকি রাজধানীর বিভিন্ন এলাকাও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ভারনাভাসের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে ২৫টি বাহন নিয়ে কাজ করছেন দমকলকর্মীরা। এছাড়া ঐতিহাসিক ম্যারাথন শহরের স্থানীয়দেরকেও নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। দুর্যোগ অব্যাহত থাকতে পারে বলে জনগণকে সতর্ক করেছেন গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষামন্ত্রী ভ্যাসিলিস কিকিলাস। সংকট মোকাবিলায় দেশটির প্রধানমন্ত্রী কাইরাকোস মিটসটাকিস ছুটি সংক্ষিপ্ত করে রবিবার এথেন্সে ফিরেছেন।


দমকল বাহিনীর মুখপাত্র ভ্যাসিলিস ভাথরাকো গিয়ানিস বলেছেন, আমরা স্থানীয় বাসিন্দাদের আবেদন জানাচ্ছি, যেহেতু আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, নিজেদের নিরাপত্তার জন্যই কর্তৃপক্ষের নির্দেশনা যথযথভাবে অনুসরণ করুন। দাবানল নিয়ন্ত্রণে ৯টি পদাতিক দলবিশিষ্ট ১৬৫ জন কর্মীর একটি বাহিনী কাজ করছে। 
ভাথরাকো গিয়ানিস আরও বলেন, তাদের সঙ্গে ৩০টি বাহন, ৭টি অগ্নিনির্বাপক বিমান ও ৫টি হেলিকপ্টার আছে। প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক বিমান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। বাতাসের গতিবেগ আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে রাতভর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলবে বলে ধারণা করা হচ্ছে। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা থেকেই এথেন্সের হাসপাতালগুলো সতর্ক অবস্থায় ছিল।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত