আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

‘বাংলা পোস্ট’ নামে বাংলা ভাষায় আরো একটি সাপ্তাহিক পত্রিকা

‘বাংলা পোস্ট’ নামে বাংলা ভাষায় আরো একটি সাপ্তাহিক পত্রিকা

স্বচ্ছতায় অবিচল’ স্লোগানকে সামনে রেখে ‘বাংলা পোস্ট’ নামে বাংলা ভাষায় আরো একটি সাপ্তাহিক পত্রিকা ও অনলাইন পোর্টাল প্রকাশিত হতে যাচ্ছে। প্রতি মঙ্গলবার নিউইয়র্ক থেকে ‘বাংলা পোস্ট’ প্রকাশিত হবে। পত্রিকাটির প্রকাশনা পূর্ব এক সাংবাদিক সম্মেলন উপরোক্ত তথ্য জানানো হয়। জ্যাকসন হাইটসের চায়নিজে গত ৭ আগস্ট বুধবার আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির প্রকাশনার প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পত্রিকাটির চেয়ারম্যান আসেফ বারী টুটুল ও সম্পাদক মণ্ডলীর সভাপতি মুনমুন হাসিনা বারী, চিফ ইউথ কর্ডিনেটর সাবাহ বারী।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরাও পত্রিকাটির সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এদের মাঝে ছিলেন আজকাল পত্রিকা সম্পাদক শাহ নেওয়াজ,ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ,প্রবাস পত্রিকা সম্পাদক মোহাম্মদ সাঈদ, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট গিয়াস আহমেদ,প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান মো: খালেক, গ্লোবাল মাল্টি সার্ভিসেসের সিইও তারেক হাসান খান, স্টার ফার্নিচারের সিইও রকি আলিয়ান, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুন নূর বার ভূঁইয়া,শোটাইম মিউজিকের আলমগীর খান আলম, আহসান হাবীব,জেএফএম রাসেল প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত মিডিয়া কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকবৃন্দ। উপস্থিত সকলকে আগামী ১৯ আগস্ট সোমবার লাগোয়ার্ডিয়া ম্যারিয়টে অনুষ্ঠিতব্য প্রকাশনা উৎসবে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানান পত্রিকাটির চেয়ারম্যান আসেফ বারী টুটুল।
বারী মিডিয়ার তত্তাবধানে প্রকাশিতব্য এই পত্রিকাটির দায়িত্বশীল কর্মকর্তাদের মাঝে রয়েছেন চেয়ারম্যান-আসেফ বারী,সম্পাদক মণ্ডলীর সভাপতি-মুনমুন হাসিনা বারী,সম্পাদকীয় উপদেষ্টা-কাজী সামসুল হক, ব্যাবস্থাপনা ও মার্কেটিং পরিচালক - মোহাম্মদ সাইফুল ইসলাম, চিফ ইয়ুথ কর্ডিনেটর -সাবাহ বারী, ডিজিটাল ও বার্তা সম্পাদক- সায়েম শুভ, সহকারী বার্তা সম্পাদক-আহমেদ জাবের চৌধুরী এবং ঢাকা বুরে‌্যা চিফ -কাজী রাহাত সাম্স।
সংবাদ সম্মেলনে উপস্থিত সকলের হাতে পত্রিকাটির ২০ পৃষ্ঠার ডামি কপিও তুলে দেয়া হয়। নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত