আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

নিউ ইয়র্কে হিলারি ও ট্রাম্পের বড় জয়

নিউ ইয়র্কে হিলারি ও ট্রাম্পের বড় জয়

নিউ ইয়র্কের প্রাইমারি নির্বাচনে বড় জয় পেয়েছেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তারা প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়নের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছেন।

স্থানীয় সময় গত মঙ্গলবার নিউ ইয়র্কে দল দুটির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে হিলারি ক্লিনটন শতকরা প্রায় ৫৮ ভাগ ভোট পেয়েছেন। তার দলীয় প্রতিদ্বন্দ্বী ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স পেয়েছেন বাকি ভোট। এতে ২৩৭টি ডেলিগেটের মধ্যে হিলারি ক্লিনটন পেয়েছেন ১৩৫টি। আর বার্নি স্যান্ডার্স পেয়েছেন ১০৪টি ডেলিগেট। এখন ডেলিগেট ও সুপার ডেলিগেট মিলিয়ে হিলারি ক্লিনটনের সংগ্রহ  ১৯১১টি ডেলিগেট। আর বার্নি স্যান্ডার্সের সংগ্রহ ১২২৯টি ডেলিগেট।

ডেমোক্রেট দলের মনোনয়ন পেতে একজন প্রার্থীকে কমপক্ষে ২৩৮৩টি ডেলিগেট পেতে হবে। সে হিসেবে হিলারি ক্লিনটনকে আর মাত্র ৪৭২টি ডেলিগেট পেতে হবে। এখনও কয়েকটি বড় রাজ্যে ডেমোক্রেটদের প্রাইমারি অথবা ককাস নির্বাচন বাকি রয়েছে। এর মধ্যে রয়েছে মেরিল্যান্ড (মোট ডেলিগেট ১১৮টি), পেনসিলভ্যানিয়া (মোট ডেলিগেট ২১০টি), ক্যালিফোর্নিয়া (মোট ডেলিগেট ৫৪৬টি), নিউ জার্সি (মোট ডেলিগেট ১৪২টি)। এগুলোর মাঝ থেকে কাঙ্খিত সংখ্যক ডেলিগেট সংগ্রহে হিলারি সক্ষম হবেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে গতকালের নির্বাচনে রিপাবলিকান দলের প্রাইমারিতে শতকরা প্রায় ৬০ ভাগ ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি অর্জন করেছেন রাজ্যে মোট ৯৫টি ডেলিগেটের মধ্যে ৮৯টি। তার দলীয় মনোনয়ন পেতে মোট ডেলিগেট লাগবে ১২৩৭টি। এখন পর্যন্ত তিনি মোট ৮৪৫টি ডেলিগেট সংগ্রহ করতে পেরেছেন। তাকে আরও কমপক্ষে ৩৯২টি ডেলিগেট পেতে হবে।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের দলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেড ক্রুজ ও জন কাসিচ তার ধারেকাছেও ঘেষতে পারেননি। তারা দু’জনে মিলে যে ভোট পেয়েছেন তার চেয়ে একা বেশি ভোট পেয়েছেন ট্রাম্প। এর মধ্যে দিয়ে মনোনয়ন প্রায় নিশ্চিত করার কাছাকাছি রয়েছে হিলারি ও তিনি।

নিউ ইয়র্কে বিজয় পাওয়ার পর হিলারি ক্লিনটন বেশ উৎফুল্ল। নিউ ইয়র্কে দলের নির্বাচনী সদর দপ্তরে দেওয়া বক্তব্যে সেই উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি হিলারি। বক্তব্য দিতে গিয়ে তার মুখে যেন হাসির ফল্গুধারা ঝরে পড়ছিল। মঞ্চে উঠেই নিউ ইয়র্কবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বললেন, থ্যাংক ইউ নিউ ইয়র্ক। নিউ ইয়র্কাররা সব সময়ই আমাকে সমর্থন দিয়েছেন। আমিও সব সময় তাদের হিলারি হওয়ার চেষ্টা করেছি। আমরা একতাবদ্ধ আছি সেটা আবার দেখিয়ে দিলাম। আমি গভীর, গভীরভাবে কৃতজ্ঞ।

অন্যদিকে নানা প্রতিকূলতা সত্ত্বেও নিউ ইয়র্কে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেন, নিউ ইয়র্কের মানুষ আমাকে ভালভাবে চেনেন। যখন তারা আমাকে এভাবে ভোট দেন তখন তা রীতিমতো অবিশ্বাস্য। আমাকে নিয়ে যে অকল্পিত প্রজেকশন ছিল এতদিন তার চেয়ে আমি বেশি ডেলিগেট অর্জন করেছি।

তবে যদি তিনি শতকরা ৬০ ভাগের বেশি ভোট পান তাহলে নিউ ইয়র্কের ৯৫টি ডেলিগেটের সবগুলোই তিনি পাবেন।


শেয়ার করুন

পাঠকের মতামত