আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শেখ হাসিনার মতো ভুল মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না

শেখ হাসিনার মতো ভুল মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মন্ত্রী উদয়ন গুহ মন্তব্য করেছেন যে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ভুল মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না। তিনি এ মন্তব্য করেন যখন আরজি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি ওঠে। খবর আনন্দবাজারের।

উদয়ন গুহ হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা মমতার দিকে আঙুল তুলবেন, তাদের আঙুল ভেঙে দেওয়া হবে। দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের এই মন্তব্য রাজ্যের বিরোধীদলীয় নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তিনি আরজি কর হাসপাতালে চিকিৎসক হত্যার প্রতিবাদে রাজ্যজুড়ে চলমান আন্দোলনের সঙ্গে বাংলাদেশের সরকারবিরোধী বিক্ষোভের তুলনা করেছেন।


তৃণমূল দল শনিবার কোচবিহার জেলায় এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে। কোচবিহার সদর, দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, কোচবিহারের সাগরদিঘিতে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, 'যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, যারা সমাজিকমাধ্যমে মমতাকে গালাগালি করছেন এবং পদত্যাগ দাবি করছেন, তাদের আঙুল ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে। না হলে তারা বাংলাকে বাংলাদেশ তৈরির চেষ্টা করবে।'


তিনি আরও বলেন, 'তারা জানে না, শেখ হাসিনা যে ভুল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবেন না এবং করেননি। আরজি কর মেডিক্যাল কলেজে ভাঙচুর করার পরও পুলিশ গুলি চালায়নি। পুলিশ এবং সরকার এখানে বাংলাদেশ হতে দেবে না। তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে বাংলাকে বাংলাদেশ হতে দেবে না।'

উদয়ন গুহের এই বক্তব্যের পর বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় কটাক্ষ করে বলেন, 'হাজার হাজার, লাখ লাখ মানুষ এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন। রাত দখল করেছেন নারীরা। ওই কর্মসূচিতে কত লোক ছিল! তিনি কয়টা হাত ভাঙবেন? কার আঙুল ভাঙবেন? এমন যেন না হয় যে, আগামী দিনে তার নিজের আঙুলও ঠিক থাকবে না।'

বিজেপি নেতা আরও বলেন, 'পুলিশের সহযোগিতায় সব কিছু হচ্ছে। যদি ওই রাতে আরজি কর হাসপাতালে বিরোধী দলের লোকজন থাকতেন, তবে পুলিশ গুলি চালাতো।'

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত